চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জৈব বর্জ্য থেকে হোম কম্পোস্টিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:58 অপরাহ্ন 31, মার্চ 2021
in পরিবেশ
A A
বাগানে বিভিন্ন ধরনের গাছ ও পাত্রে হোম কম্পোস্টিং প্রক্রিয়া দেখানো হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হোম কম্পোস্টিং জিরো ওয়েস্ট ব্যবস্থাপনার অন্যতম স্তম্ভ এবং এর দ্বারা মানুষকে জিরো ওয়েস্ট ব্যবস্থাপনা গ্রহণে অনুপ্রাণিত করা সম্ভব।

আজ বুধবার গ্লোবাল অ্যালায়েন্স ফর ইনসিনেরেটর অলটারনেটিভসের সাথে গ্লোবাল ডে অব অ্যাকশন এর একাত্বতা প্রকাশ করতে, এসডো ‘হোম কম্পোস্টিং ফর জিরো ওয়েস্ট কমিউনিটি টু গো বিয়োন্ড রিকোভারী’ শীর্ষক একটি ওয়েবিনার এর আয়োজন করা হয়।

যেখানে ৭ জন উৎসাহী উদ্যোক্তা অংশগ্রহণ করে। ওয়েবিনারে অংশগ্রহণকারী সকলেই ছোট পরিসরে বাগান করেন এবং তারা তাদের মতামত এবং তাদের হোম কম্পোস্টিং এর ছবি সকলের সাথে শেয়ার করেন।

প্রতিযোগীতার নিয়ম অনুযায়ী এসডো শীর্ষ পাঁচজন অংশগ্রহণকারীকে বাছাই করে যারা নিজেদের বাড়িতে করা কম্পোস্টিং এর অভিজ্ঞতা এই ওয়েবিনারে তুলে ধরেন।

একজন অংশগ্রহণকারীর ভাষ্যমতে, আমি আমার রান্নাঘরের বর্জ্যটি যথাযথভাবে কাজে লাগাতে পেরে খুশি এবং রান্নাঘরের বর্জ্য থেকে নির্গত দূর্গন্ধ নিয়ে আমি চিন্তিত নই কারণ কম্পোস্টিং এব সময় কম্পোস্টার থেকে কোনো রকমের দূর্গন্ধ ছড়ায় না।

আরেকজন অংশহগ্রহণকারী বলেন, এই কম্পোস্টিং এর ফলে আমরা আমাদের বাসায় উৎপন্ন জৈব বর্জ্যকে ৭০ শতাংশ পর্যন্ত হ্রাস করতে পারি।

এছাড়াও একজন অংশগ্রহীতা পরামর্শ দেন যে আমরা হোম কম্পোস্টার ব্যবহারের মাধ্যমে এলাকায় অথবা বিল্ডিংভিত্তিকে ছোট পরিসরে বাগান করতে পারি।

এই ওয়েবিনারের আলোচ্য বিষয় ছিল হোম কম্পোস্টিং এর মাধ্যমে মাটির মান উন্নত এবং এর সঠিক রক্ষণাবেক্ষণ করার জন্য জনগণকে উদ্বুদ্ধ করা এবং কীটনাশক ব্যবহার রোধে সচেতনতা গড়ে তোলা।

এসডোর নির্বাহী পরিচালক সিদ্দীকা সুলতানার মতে, আমরা যদি আমাদের বর্জ্যকে সম্পদে রূপান্তর করতে পারি তবে আমরা প্রচুর বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করতে পারব।

এসডো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, রংপুর সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইনসিনেরেটর অলটারনেটিভস এবং পিএসএফ এর সহযোগিতায় ‘বিল্ডিং জিরো ওয়েস্ট কমিউনিটিস ফর এ পলিউশন ফ্রি এসভায়রনমেন্ট ইন বাংলাদেশ’ নামক প্রকল্প বাস্তবায়ন করছে।

Previous Post

করোনা সচেতনতায় তাহসানের গান, সঙ্গে জাপানি শিল্পী

Next Post

পার্বত্য তিন জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

Next Post
পার্বত্য তিন জেলার পাহাড়ি পর্যটন কেন্দ্রের সুন্দর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্বত্য তিন জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

ভোজ্যতেল ও চিনির দাম বাড়ালো টিসিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT