চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পরামর্শ দিতে দিতে ক্লান্ত আকরাম, শোয়েবের তীরে সরফরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:57 অপরাহ্ন 17, জুন 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

পরিসংখ্যান বদলায়নি। ভারতের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে হারের ধারা অব্যাহত পাকিস্তানের। রোববার ওল্ড ট্রাফোর্ডে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের বিরুদ্ধে ৮৯ রানে হারের পর ক্ষোভের আগুন জ্বলছে পাকিস্তান ক্রিকেট অনুরাগীদের মধ্যে। দলকে সমালোচনায় বিদ্ধ করতে ছাড়ছেন না দেশটির সাবেক ক্রিকেটাররাও।

হারের পর অধিনায়ক সরফরাজকে নজিরবিহীন আক্রমণ করেছেন স্পিডস্টার শোয়েব আখতার। পাকিস্তান অধিনায়কের নেতৃত্বকে ‘মস্তিষ্কহীন’ বলে মন্তব্য রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের। একইসঙ্গে দেশের ক্রিকেট ম্যানেজমেন্টকে ‘অপদার্থ’ বলেও আখ্যায়িত করেন তিনি।

টস জিতে সরফরাজের প্রথমে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত মোটেই মেনে নিতে পারছেন না শোয়েব। বছর দু’য়েক আগে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রসঙ্গ টেনে এনে বলছেন, সেবার ফাইনালে টস জিতে যে ভুলটা করেছিলেন ভারত অধিনায়ক কোহলি, একই ভুল এদিন করেছেন সরফরাজ। শুধু অধিনায়ককে নয়, শোয়েবের খোঁচা থেকে বাদ যাননি দলের বোলাররাও।

শোয়েবের পথে হেঁটেছেন তার বোলিং গুরু ওয়াসিম আকরামও। পাকিস্তান দলকে পরামর্শ দিতে দিতে তিনি ক্লান্ত বলেই জানিয়েছেন ‘সুইং সুলতান’। ম্যাচে পাঁচজন বোলার নিয়ে নামলেও টস জিতে আগে ব্যাটিং করার সমালোচনা করেছেন তিনি।

আকরাম বলেছেন, ‘আপনি যখন পাঁচজন বোলার নিয়ে নামবেন, তখন ব্যাটসম্যানদের চেয়ে বোলারদেরই শক্তি হিসেবে মানবেন। যখন মনে করবেন বোলিংই আপনার শক্তি, তখন তো অবশ্যই রান ডিফেন্স করবেন। আগের দুই ম্যাচ থেকেই আমি এটা বলে আসছি, কিন্তু আমি এখন ক্লান্ত।’

ল্যাঙ্কাশায়ারে খেলার কারণে সেখানকার কন্ডিশন সম্পর্কে বেশ ভালো ধারণা আছে আকরামের। তারপরও এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তার কাছে কেউ পরামর্শের জন্য যাননি বলে আক্ষেপ করেছেন, ‘আমি এখানে (ম্যানচেস্টার) আছি, এখানে আমি খেলেছি। খেলোয়াড়দের পরামর্শ দিতে প্রস্তুত ছিলাম, কিন্তু কেউই আমার কাছে আসেনি। এমনকি পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত শাহিন শাহ আফ্রিদি ছাড়া কেউই আসেনি।’

গ্রুপ পর্বে আর চারটি ম্যাচ বাকি রয়েছে পাকিস্তানের। এখান থেকে আর একটি ম্যাচ হারলেই বিদায় নিশ্চিত। যদিও এই বিশ্বকাপে পাকিস্তানকে নিয়ে আর কোনো আশা দেখছেন না আকরাম, ‘আমি মানুষকে হতাশ করতে চাই না। কিন্তু টুর্নামেন্টে আমি পাকিস্তানের কোনো সুযোগ দেখি না।’

বোলারদের একহাত নিয়ে অন্যদিকে শোয়েব বলেছেন, পরিকল্পনাহীন বোলিং, সেইসঙ্গে অনিয়ন্ত্রিত লাইন-লেংথে দলকে ডুবিয়েছে বোলাররা। সমালোচনায় বিদ্ধ করেছেন সবচেয়ে সফল বোলার মোহাম্মদ আমিরকেও। তার মতে, তিন উইকেট নিলেও আমির কখনোই ভারতীয় ব্যাটসম্যানদের ভয়ের কারণ হয়ে উঠতে পারেননি।

পরের ম্যাচে আগামী ২৩ জুন লর্ডসে সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা।

Tags: ওয়াসিম আকরামবিশ্বকাপ-২০১৯ভারত-পাকিস্তান মহারণশোয়েব আখতার
Previous Post

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের গায়ে প্রেমিকার এসিড

Next Post

এবারের বাজেটের মূল লক্ষ্য দেশী পণ্যের প্রটেকশন দেয়া: পলক

Next Post

এবারের বাজেটের মূল লক্ষ্য দেশী পণ্যের প্রটেকশন দেয়া: পলক

হুয়াওয়ে-হুয়াওয়ের বিক্রি বিলিয়ন ডলার

হুয়াওয়ের বিক্রি রেকর্ড পরিমাণ কমার আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT