চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুয়াওয়ের বিক্রি রেকর্ড পরিমাণ কমার আশঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 17, জুন 2019
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
হুয়াওয়ে-হুয়াওয়ের বিক্রি বিলিয়ন ডলার

হুয়াওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা রেন জেংফেই

যুক্তরাষ্ট্রের অবরোধের ধাক্কায় চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ের ২০১৯ ও ২০২০ সালের বিক্রি কমে ১শ’ বিলিয়ন ডলারে চলে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হুয়াওয়ে’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রেন জেংফেই সোমবার চীনের গুয়াংডং প্রদেশের শেনজেনে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে এক প্যানেল আলোচনায় এ আশঙ্কা প্রকাশ করেছেন।

২০১৮ সালে কোম্পানিটির রাজস্ব আয় বেড়ে দাঁড়িয়েছিল ৭২১.২ বিলিয়ন ইউয়ানে (১০৪.১৬ বিলিয়ন মার্কিন ডলার), যা ২০১৭ সালের চেয়ে সাড়ে ১৯ শতাংশ বেশি। তবে ২০২১ সালে আবার ব্যবসা চাঙা হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সোমবারের প্যানেল আলোচনায় উপস্থিত ছিলেন দুই মার্কিন প্রযুক্তিবিদ জর্জ গিল্ডার এবং নিকোলাস নেগ্রোপোন্তে।

তবে প্রত্যাশিত এই আর্থিক ধাক্কার পরও হুয়াওয়ে এর গবেষণা ও উন্নয়নমূলক প্রকল্পগুলোতে ব্যয় কমাবে না বলে জানিয়েছেন রেন।

গত ১৫ মে মার্কিন বাণিজ্য বিভাগ এক ঘোষণায় হুয়াওয়েসহ ৭০টি প্রতিষ্ঠানকে বাণিজ্যের জন্য কালো তালিকাভুক্ত করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সই করা নির্বাহী আদেশের ভিত্তিতে ‘এনটিটি লিস্ট’ নামক ওই কালো তালিকা ঘোষণা করা হয়।

এর ফলে হুয়াওয়েকে যুক্তরাষ্ট্রের যে কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে হার্ডওয়্যার-সফটওয়্যার কেনা থেকে কার্যত নিষিদ্ধ করা হয়েছে।

Tags: গুগল-হুয়াওয়েহুয়াওয়ে
Previous Post

এবারের বাজেটের মূল লক্ষ্য দেশী পণ্যের প্রটেকশন দেয়া: পলক

Next Post

মেয়াদোত্তীর্ণ কমিটির ছাত্রদল নেতাদের ধারাবাহিক প্রতীকী অনশন

Next Post

মেয়াদোত্তীর্ণ কমিটির ছাত্রদল নেতাদের ধারাবাহিক প্রতীকী অনশন

নুসরাতের ভিডিও-ওসি মোয়াজ্জেম-আদালতে হাজির

ওসি মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT