চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেয়াদোত্তীর্ণ কমিটির ছাত্রদল নেতাদের ধারাবাহিক প্রতীকী অনশন

সাইফুল্লাহ সাদেক by সাইফুল্লাহ সাদেক
2:57 অপরাহ্ন 17, জুন 2019
in - সেমি লিড, রাজনীতি
A A

‘বয়সসীমা নির্ধারণ না করে’ ধারাবাহিক কমিটির দাবিতে সোমবারও যথারীতি সকাল সাড়ে ১১ থেকে পৌনে ১টা পর্যন্ত নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রতীকী অনশন করেছেন ছাত্রদলের বয়স্ক-বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

অনশনে অংশ নেয়া ছাত্রদল নেতাকর্মী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি তুলে ধরেন।

দ্বিতীয় দিনের মত তারা এই অনশন  কর্মসূচি পালন করছেন। গতকাল রোববার প্রথম দিনের মত কর্মসুচি শুরু করে বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা।

সোমবার অনশন করার পর সার্চ কমিটির সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের আশ্বাসে কর্মসূচি স্থগিত করে তারা।

আন্দোলনকারীরা জানায়, খায়রুল কবির খোকন ভাই আমাদেরকে আশ্বস্ত করেছেন, দুই-এক দিনের মধ্যে সমস্যার সমাধান করা হবে। তার বক্তব্যের ভিত্তিতে কর্মসূচি স্থগিত করা হয়েছে।

তবে সমাধান না হলে তারা পুনরায় আন্দোলনে নামবে বলে জানায়।

বিলুপ্ত কমিটির দুয়েকজন নেতাকে বলতে শোনা যায়, ১৪ বছর ধরে ছাত্র-রাজনীতি করে আসছি। জীবন-যৌবন এই সংগঠনের জন্য উৎসর্গ করে দিয়েছি। দীর্ঘ সময় ধারাবাহিক কমিটি না দেয়ায় একটা বড় গ্যাপ তৈরি হয়েছে। সেই গ্যাপটা হঠাৎ পূরণ করতে যেয়ে যদি ধারাবাহিক কমিটি ঘোষণা করা না হয় তবে ছাত্রদল দূর্বল হয়ে পড়বে।আমরা সংগঠনকে শক্তিশালী করতে এই আন্দোলনে বসেছি।

আন্দোলনকারীরা আরো জানায়, ছাত্রদলকে দূর্বল করতে এবং সরকার বিরোধী আন্দোলনকে বাধাগ্রস্থ করতে একটি কুচক্রি মহল ছাত্রদলের কমিটি নিয়ে তামাশা করছে। ছাত্রদলকে নিয়ে যে অবৈধ প্রেস রিলিজ দেয়া হয়েছে তা আমরা মানিনা। অবিলম্বে আমরা এই অবৈধ প্রেস রিলিজ প্রত্যাহার ও ধারাবাহিক কমিটির দাবি জানাচ্ছি।

এর আগে বয়সের সীমা না রাখা, স্বল্পমেয়াদি কমিটি গঠনসহ তিন দফা প্রস্তাবনার ভিত্তিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের দাবিতে গত মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিনব্যাপী বিক্ষোভ করেন সংগঠনের বিলুপ্ত কমিটির একাংশের নেতারা।

পরে ওইদিন রাতে দাবি পূরণে সাবেক ছাত্রনেতাদের (ছাত্রদলের কমিটি গঠনে বিএনপি গঠিত সার্চ কমিটির সদস্যরা) আশ্বাসের প্রেক্ষিতে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন আন্দোলনতরা। পরবর্তীতে নিজেদের অবস্থান তুলে ধরতে সার্চ কমিটির সদস্যরা ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গেও সাক্ষাৎ করেন আন্দোলনকারীরা। দাবি পূরণে তারাও পুনরায় আশ্বাস দেন আন্দোলনকারীদের।

গত ৩ জুন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেয়ার পাশাপাশি কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দেয় বিএনপি। আর কাউন্সিলে প্রার্থী হতে ২০০০ সাল থেকে পরবর্তী যেকোনো বছরে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অবশ্যই বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়াসহ তিনটি শর্ত নির্ধারণ করে দেয়া হয়।

Tags: অনশনছাত্রদল
Previous Post

হুয়াওয়ের বিক্রি রেকর্ড পরিমাণ কমার আশঙ্কা

Next Post

ওসি মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

Next Post
নুসরাতের ভিডিও-ওসি মোয়াজ্জেম-আদালতে হাজির

ওসি মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

লিটনকে নিয়ে আগে বোলিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT