চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের গায়ে প্রেমিকার এসিড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:53 অপরাহ্ন 17, জুন 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত-এসিড হামলা

বিয়ে করতে রাজি না হওয়ায় প্রেমিকের গায়ে এসিড ঢেলে দেয়ার অভিযোগ উঠেছে দিল্লির এক তরুণীর বিরুদ্ধে। ভারতের রাজধানীর বিকাশপুরী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

এনডিটিভি জানিয়েছে, গত ১১ জুন পুলিশের কাছে কেউ একজন ফোন করে জানায় যে, বিকাশপুরীতে এক যুগলের ওপর এসিড হামলা হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায়, এসিড লেগে মেয়েটির শুধু হাতে হালকা ক্ষত হলেও ছেলেটির মুখ, ঘাড় ও বুকে মারাত্মক রকম দগ্ধ হয়েছে। সাথে সাথে তাদেরকে হাসপাতালে নেয়া হয়।

হামলাটা আসলে কে করেছে, গত বেশ কয়েকদিন ধরে খোঁজখবর করেও কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। ছেলেমেয়ে দু’জনই বলছিলেন, তারা মোটরসাইকেলে করে যাওয়ার সময় রাস্তা থেকে তাদেরকে লক্ষ্য করে কেউ এসিড ছুড়ে মেরেছিল।

কিন্তু তদন্তের মোড় ঘুরে গেল ছেলেটির একটি কথায়।

পুলিশের প্রশ্নে এক সময় ওই ব্যক্তি জানান, ঘটনার দিন বাইকের পেছনে বসা থাকা অবস্থায় প্রেমিকা তাকে অনুরোধ করেছিলেন হেলমেটটি খোলার জন্য। হেলমেটের জন্য ‘ঠিকমতো স্পর্শ করতে পারছিলেন না’ বান্ধবী তাকে।

হেলমেট খোলার কয়েক সেকেন্ডের মধ্যেই এসিড হামলার ঘটনাটি ঘটে।

এ তথ্যটিকে একটি গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে ধরে নিয়ে হালকা দগ্ধ হওয়া বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। টানা কয়েক ঘণ্টার জিজ্ঞাসাবাদের মুখে এক পর্যায়ে অপরাধ স্বীকার করেন ওই তরুণী। জানান, তিনিই মোটরসাইকেলের পেছন থেকে এসিড ঢেলে দিয়েছিলেন প্রেমিকের ওপর।

দিল্লি পুলিশের (পশ্চিম) উপ কমিশনার মনিকা ভারদ্বাজ বা্তা সংস্থা আইএএনএস’কে বলেন, ‘ওই যুগলের মধ্যে তিন বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক চলছিল। কিছুদিন আগে ছেলেটি সম্পর্ক শেষ করে দেয়ার কথা বলেন। কিন্তু মেয়েটি তারপরও চাইছিলেন তাকেই বিয়ে করতে। তাই প্রতিশোধ হিসেবে এসিড ছুড়ে প্রেমিকের মুখ বিকৃত করে দেয়ার পরিকল্পনা করেন তিনি।’

পুলিশ জানায়, ওই নারী ঘর পরিষ্কার করার কেমিক্যালের একটি ছোট বোতল তার ব্যাগের ভেতর লুকিয়ে রেখেছিলেন। সুযোগ করে সেটিই ঢেলে দেন প্রেমিকের গায়ে।

অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tags: এসিড হামলা
Previous Post

রণবীর সিং খুব এনার্জেটিক: পিয়া

Next Post

পরামর্শ দিতে দিতে ক্লান্ত আকরাম, শোয়েবের তীরে সরফরাজ

Next Post

পরামর্শ দিতে দিতে ক্লান্ত আকরাম, শোয়েবের তীরে সরফরাজ

এবারের বাজেটের মূল লক্ষ্য দেশী পণ্যের প্রটেকশন দেয়া: পলক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT