চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজের চরকায় তেল দিন: আ. লীগকে ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2018
in রাজনীতি
A A
মির্জা ফখরুল

ফাইল ফটো

বিএনপির গঠনতন্ত্র নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের ‘ঘুম হারাম’ না করে তাদেরকে ‘নিজের চরকায় তেল দেয়ার’ পরামর্শ দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি বলেন, আমাদের গঠনতন্ত্র নিয়ে আপনাদের ঘুম নেই। আমরা কাকে চেয়ারপার্সন করলাম, কি করলাম না; তা নিয়ে আপনাদের মাথাব্যথা।

মির্জা ফখরুল বলেন, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হয়েছেন। গঠনতন্ত্রে এই বিষয়টি আছে যে, চেয়ারপার্সনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারপার্সন হিসেবে তিনিই দায়িত্ব পালন করবেন।

ক্ষমতাসীনদের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপির গঠনতন্ত্র নিয়ে না ভেবে নিজের চরকায় তেল দেন। নিজের পার্টির অবস্থা দেখুন। ক্ষমতায় না থাকলে কোথায় গিয়ে দাঁড়াবেন সেটি চিন্তা করুন।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০ দলীয় জোটের অন্যতম শরিক দল ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপি এই সভার আয়োজন করে।

সরকার একদলীয় শাসনের দিকে যাচ্ছে অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, স্পষ্ট করে বলতে চাই, এদেশের মানুষ দীর্ঘকাল ধরে গণতেন্ত্রর জন্য লড়াই করছে। এতো সহজ মনে করবেন না যে পার পেয়ে যাবেন, দেশের স্বাধানীতা-সার্বভৌমত্ব নিয়ে খেলা করতে পারবেন। আমাদের মুখ বন্ধ করতে পারবেন। কিন্তু ষোল কোটি মানুষের মুখ বন্ধ করতে পারবেন না।

তিনি বলেন, সরকার পূর্বপরিকল্পিতভাবে নীলনকশা চরিতার্থ করার জন্য আদালতের ওপর ভর করে বিএনপি চেয়ারপার্সনকে কারাগারে নিয়েছে। পুরো দেশই এখন কারাগার। থানা থেকে ইউনিয়ন পর্যায়ে অসংখ্য গণতন্ত্রকামী মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। শুধু গতকালই হাইকোর্ট থেকে জামিন নিয়েছে প্রায় ৭’শ জন।

সরকার ভবিষ্যৎ প্রজন্মকে মেধাশূন্য করতে পরীক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে চায় বলেও এ সময় অভিযোগ করেন মির্জা ফখরুল।

প্রধানমন্ত্রীর বক্তব্যে ‘একনায়কের চেহারা’ দেখতে পেয়েছেন জানিয়ে তিনি বলেন, জনগণের জন্য, মানুষের জন্য, তাদের কল্যাণের জন্য যে পদক্ষেপ; তা দেখতে পেলাম না তার বক্তব্যে। উল্টো একজন নেত্রী যিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, তিনবারের প্রধানমন্ত্রী তার সম্পর্কে যে বক্তব্য রাখলেন, তা কোন রাজনীতির ভাষা আমার জানা নেই।

সরকার নিম্ন আদালতকে নিয়ন্ত্রণ করছে অভিযোগ করে তিনি বলেন, যে রায়ের কপি পাঁচ দিনে পাওয়ার কথা সেটি ১২ দিনে পাওয়া গেলো।

এসময় বিএনপির মহাসচিব অভিযোগ করেন, খালেদা জিয়ার মুক্তি দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে শাসকদলের নেতাকর্মীরা ও পুলিশ হামলা চালাচ্ছে।

গণতন্ত্রের জন্য দলমত নির্বিশেষে সবাইকে জাতীয় ঐক্য সৃষ্টি করার আহ্বান জানান মির্জা ফখরুল।

সরকারকে অহংকার-দাম্ভিকতা পরিহার করে দেশ রক্ষায় রাজনৈতিক সংকট সমাধানে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের পদক্ষেপ গ্রহণের কথা বলেন বিএনপির এই নেতা।

এনপিপি’র সভাপতি অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে আরো বক্তব্য দেন জাতীয় পার্টির মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জাগপার রেহেনা আক্তার প্রধান, সাম্যবাদী দলের কমরেড সাঈদ আহমেদ প্রমুখ।

Tags: ২০ দলীয় জোটখালেদা জিয়াবিএনপিমির্জা ফখরুল
Previous Post

যৌন কেলেঙ্কারি: অক্সফামের শীর্ষ কর্তাদের জেরা, ক্ষমা প্রার্থনা

Next Post

কোহলি রেকর্ড গড়ে শীর্ষে, রশিদের ইতিহাস

Next Post

কোহলি রেকর্ড গড়ে শীর্ষে, রশিদের ইতিহাস

ব্যাংকিং খাত নিয়ে আরও যত্নবান হওয়া প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT