চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন কেলেঙ্কারি: অক্সফামের শীর্ষ কর্তাদের জেরা, ক্ষমা প্রার্থনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:10 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2018
in আন্তর্জাতিক
A A

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য ও গবেষণা সংস্থা অক্সফামের হাইতি কার্যালয়ে কর্মরত অক্সফাম কর্মীদের বিরুদ্ধে আনা যৌন নিপীড়ন ও হেনস্থার অভিযোগের বিষয়ে সংস্থাটির নির্বাহী প্রধান মার্ক গোল্ড্রিং এবং ট্রাস্ট্রি থমসনকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা। এসময় অক্সফামের এই দুই শীর্ষ কর্মকর্তা যৌন কেলেঙ্কারির কথা স্বীকার করে হাইতি সরকারের কাছে ক্ষমা চেয়েছেন।

মঙ্গলবার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কয়েকজন সদস্য অক্সফামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সংস্থাটির নির্বাহী পরিচালনা পরিষদের গৃহিত পদক্ষেপের ব্যাপারে জানতে চাইলে তারা একথা বলেন।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার জিজ্ঞাসাবাদের সময় অক্সফাম কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়, যৌন অপরাধ দমনে সংস্থাটির পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে তা জানতে চাওয়া হয়।

যৌনকর্মী হিসেবে নারীদের ভাড়া করার কথা অভ্যন্তরীণ এক প্রতিবেদনে ২০১১ সালে স্বীকার করেছিলেন যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক দাতব্য ও গবেষণা সংস্থা অক্সফামের হাইতি কার্যালয়ের সাবেক কান্ট্রি ডিরেক্টর রোল্যান্ড ভ্যান হওয়ারমেইরেন। বর্তমানে অস্বীকার করলেও ওই বছর পদত্যাগের আগে তৈরি সেই প্রতিবেদনে একথা স্বীকার করেছিলেন তিনি।

প্রতিবেদনে আরও দেখা গেছে, কেলেঙ্কারিতে অভিযুক্ত তিন অক্সফাম কর্মী ওই সময় তদন্ত চলাকালে তথ্য গোপনের উদ্দেশ্যে সাক্ষীদের সরাসরি হুমকি অভিযোগ ওঠে।

গত রোববার অক্সফাম হাইতিতে তাদের কর্মীদের যৌন কেলেঙ্কারি বিষয়ে ২০১১ সালে তৈরি ওই অভ্যন্তরীণ প্রতিবেদন চাপের মুখে পূর্ণাঙ্গ আকারে প্রথম প্রকাশ করে লন্ডনে হাইতির রাষ্ট্রদূতের কাছে সেটি হস্তান্তরের মধ্য দিয়ে। এরপর প্রতিবেদনটি প্রকাশিত হয় অক্সফামের ওয়েবসাইটে।

তবে প্রথম দফায় প্রকাশিত তদন্ত রিপোর্টে অভিযুক্তদের নামসহ বেশ কিছু অংশ মুছে দেয়া হয়। এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তুমুল সমালোচনার মুখে পূর্ণাঙ্গ মূল প্রতিবেদনটি প্রকাশ করে অক্সফাম। অক্সফামের প্রায়  ১০ হাজারের কর্মী বিশ্বের ৯০টির বেশি দেশে কার্যক্রম চালাচ্ছে।

Tags: অক্সফামআন্তর্জাতিক উন্নয়ন সংস্থা
Previous Post

বইমেলায় লাইলা খালেদার ‘জারুল ফুল’

Next Post

নিজের চরকায় তেল দিন: আ. লীগকে ফখরুল

Next Post
মির্জা ফখরুল

নিজের চরকায় তেল দিন: আ. লীগকে ফখরুল

কোহলি রেকর্ড গড়ে শীর্ষে, রশিদের ইতিহাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT