চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংকিং খাত নিয়ে আরও যত্নবান হওয়া প্রয়োজন: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:37 অপরাহ্ন 20, ফেব্রুয়ারি 2018
in অর্থনীতি
A A

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, শুধু বাংলাদেশে নয় অন্যান্য দেশেও ব্যাংকিং খাতে ঋণ অনিয়ম হয়। তবে এ খাত নিয়ে সতর্ক থাকতে হবে। আশা করি এ বিষয়ে অর্থন্ত্রণালয় বাস্তবমুখী পদক্ষেপ নিবে।

মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিজিএমইএ আয়োজিত ‘তৈরি পোশাক শিল্পের সম্প্রসারণ এবং সহজীকরণ’ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, যদিও ব্যাংকিং খাত নিয়ে অর্থমন্ত্রীর কথা বলার কথা। তারপরও যেহেতু সরকারে আছি, তাই আমাদেরও কথা বলতে হয়। আশা করব, অর্থ মন্ত্রণালয় ব্যাংক খাত নিয়ে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করবে।

ব্যাংক খাত বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি বাস্তব পদক্ষেপ নিতে হবে উল্লেখ করে তিনি বলেন, শুধু বাংলাদেশে নয় ভারতেও একজন বড় ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে। তাদের বিরোধীদলীয় নেতা সেদেশের প্রধানমন্ত্রীকে এ বিষয়ে প্রশ্ন করেছেন। অর্থাৎ সব দেশেরই ব্যাংকিং খাত নিয়ে যত্নবান হওয়া প্রয়োজন।

তোফায়েল আহমেদ বলেন, দেশে ব্যাংক ঋণ নিয়ে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, তাদের বিরুদ্ধে মামলাও করা হয়েছে। অনেকে জেলে আছে। কাউকে ছাড় দেয়া হয়নি। আমরা ক্ষমতায় থেকে কাউকে ঋণ দিতে সুপারিশ করি না। কেউ বলতে পারবে না। ব্যাংক তাদের নিয়মে ঋণ দিচ্ছে।

তবে ব্যাংকগুলোরে ঋণ দেয়ার ক্ষেত্রে তাদের উচিত সঠিক নিয়ম মেনে ঋণ প্রদান করা এমন পরামর্শ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন: ভালো গ্রাহককে ঋণ দেয়া উচিত। কারণ ব্যাংক ঋণ না দিলে শিল্প বাড়বে না। ব্যাংকিং খাতের কারণে ব্যবসা প্রসার হচ্ছে। বড় বড় ইন্ডাস্ট্রি ব্যাংকের টাকা দিয়ে হচ্ছে। কিম্ত ঋণ দেয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে সঠিক জায়গায় ঋণ দিচ্ছি কিনা।

পানামা পেপারস ও প্যারাডাইস পেপার কেলেঙ্কারিতে যাদের নাম এসেছে তাদের বিষয়ে সরকার কোন পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন: মানিলন্ডারিং বা অর্থপাচার বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক), বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য সংস্থা কাজ করছে। এর আগে মানিলন্ডারিং অভিযোগে অনেকের বিষয়ে মামলা হয়েছে। সাজাও হয়েছে। পানামা পেপারস কেলেঙ্কারিতে যাদের নাম এসেছে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে।

কর্মশালায় উপস্থিত আরো ছিলেন বাণিজ্য সচিব শুভাশীষ বসু, সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম, বিআইডিএস’র সিনিয়র ফেলো ড. নাজনিন আহমেদ, বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট (অর্থ) মোহাম্মদ নাছির প্রমুখ।

Tags: বাণিজ্যমন্ত্রীব্যাংক
Previous Post

কোহলি রেকর্ড গড়ে শীর্ষে, রশিদের ইতিহাস

Next Post

মাশরাফীকে ফিরতে বলবে বিসিবি

Next Post

মাশরাফীকে ফিরতে বলবে বিসিবি

রাস্তায় নারীকে লাঞ্ছিত করায় তিন বছরের জেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT