চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাশকতার হুমকির মাঝেই আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:43 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন-কঠোর নিরাপত্তা

তালেবানের পক্ষ থেকে নাশকতার হুমকির পরও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আফগানিস্তানে চলছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ।

জঙ্গি গোষ্ঠী তালেবান আগেই হুমকি দিয়েছিল নির্বাচন হলে ভোটকেন্দ্রগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর। সম্ভাব্য হামলা ঠেকাতে পুরো দেশজুড়ে আফগান নিরাপত্তা বাহিনীর কয়েক লাখ সদস্য মোতায়েন করা হয়েছে।

চলতি মাসের শুরুতে তালেবান-মার্কিন শান্তি আলোচনা মাঝপথে থেমে যায়। এরপর দু’বার নির্বাচনের তারিখ দিয়েও পরিস্থিতি অনুকূল না থাকায় তা পেছাতে বাধ্য হয়েছিল আফগানিস্তানের সরকার।

স্থানীয় সময় সকালে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরই দক্ষিণাঞ্চলীয় কান্দাহার শহরের একটি ভোটকেন্দ্রের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। বিস্ফোরণে বেশ কয়েকজন আহত হয় বলেও জানানো হয়েছে।আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন-কঠোর নিরাপত্তা

স্বাধীন নির্বাচন কমিশনের মুখপাত্র জাবি সাদাত বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, দেশজুড়ে সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে।

‘আমরা খুবই আনন্দিত যে, জনগণ ইতোমধ্যে ভোটকেন্দ্রগুলোর সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছেন,’ বলেন তিনি।

নির্বাচনে দু’জন পদপ্রার্থীর মধ্যে একজন বর্তমান প্রেসিডেন্ট আশরাফ গনি, আর অন্যজন সরকারের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ। এই দু’জন ২০১৪ সাল থেকে ক্ষমতা ভাগাভাগি করে দেশ চালাচ্ছেন।

Tags: আফগানিস্তানতালেবান
Previous Post

রিয়ালের আশায় একাধিক প্রস্তাব ফেরাচ্ছেন মরিনহো

Next Post

বেলনগর প্রাথমিক বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষ্যে লোগো উন্মোচন

Next Post

বেলনগর প্রাথমিক বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষ্যে লোগো উন্মোচন

নারীবাদের ভূত তাড়াতে বিশেষ পূজা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT