চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারীবাদের ভূত তাড়াতে বিশেষ পূজা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2019
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

বছরের পর বছর ধরে নারী অসম্মানিত ও বঞ্চিত হয়ে আসছে। মানব সভ্যতার শুরুতেই নারীর মর্যাদা অনেক উঁচুতে ছিল। কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রবর্তনের পর থেকে আজ অবধি নারী লড়াই চালিয়েই যাচ্ছে নিজেদের অধিকারের প্রশ্নে।

নারীবাদ এমন একটি আর্দশ যা নারীদের মৌলিক অধিকার এবং প্রতিটি ক্ষেত্রে সমতা দাবি করে। এটি বিশ্বজুড়ে নারীদের অর্থনৈতিক ও মানসিক স্বাধীনতা নিশ্চিত করার কথা বলে।

কিন্তু মজুরি সহসব জায়গায় নারীর সমতা এখনো বড় রকমের সমস্যা। কর্মক্ষেত্রে এখনো নারীরা যৌন হয়রানির শিকার হয়।

যদিও বিশ্বব্যাপী মি-টু প্রচারণার মতো যৌন হয়রানি বিরোধি প্রচারণা চলেছে। তবু যৌন হয়রানি থামে না। এরপরও কিছু লোক এখনও পৃথিবীর সমস্যার জন্য নারীদের দায়ী করে এবং ‘এফ’ শব্দটিকে ঘৃণা করে থাকে।

এমনই এক উগ্রবাদী চিন্তা প্রকাশ্যে এসেছে ভারতে। নারীবাদীদের অবসান রচনা করতে দেশটির কর্ণাটকের আয়োজন করা হয়েছে ‘পিসাচিনিমুক্তি পূজা’, নামে নারীবাদী অবসানে পূজা। এটাকে নারীবাদী ভূত তাড়াতে পূজা হিসেবে দেখছে তারা।

অনুষ্ঠানটি ‘সেভ ইন্ডিয়ান ফ্যামিলি’ নামে একটি পুরুষবাদী সংগঠন আয়োজন করে তাদের দাবি, লিঙ্গ সমতা প্রচারের নামে নারীবাদীরা পারিবারিক সম্প্রীতিতে আঘাত হানছে।

এই বিষয়ে সংগঠনটি একটি  প্রচারপত্র  টুইটার, হোয়াটসআপ গ্রুপে শেয়ার করেছে, যেখানে সংগঠনটির ওই পূজার ভেন্যু এবং তারিখসহ বিস্তারিত বর্ণনা করেছে।

তারা বিশ্বাস করে যে, এই পূজার মাধ্যমে তারা ভারতের পারিবারিক সম্প্রীতি এবং প্রকৃত লিঙ্গ সমতার প্রচার করবে। এক্ষেত্রে সংগঠনটি সমগ্র ভারতের পুরুষদের সহযোগিতার জন্য হেল্পলাইন নাম্বার শেয়ার করেছে।

কর্ণাটকে হওয়া এই পূজাকে কিছু দিন আগে হয়ে যাওয়া ‘১১তম জাতীয় পুরুষ সম্মেলন, নাগপুরের কর্মসূচির অংশ হিসেবে ধরা হচ্ছে।

তাদের এই প্রচারণাকে মি-টু আন্দোলনের বিপরীত বলেও ধরা হয়। তাদের দাবি, মি-টু আন্দোলন হলো একপক্ষীয় একটি কাজ, যার মাধ্যমে অনেক ভারতীয় নিরাপরাধ পুরুষ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়।

Previous Post

বেলনগর প্রাথমিক বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষ্যে লোগো উন্মোচন

Next Post

যা ঘটে দেখবেন, অপেক্ষা করুন: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

যা ঘটে দেখবেন, অপেক্ষা করুন: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাণিসম্পদ খাতে ইন্টারনেট অব থিংস এর নতুন ধরনের ব্যবহার শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT