চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের আশায় একাধিক প্রস্তাব ফেরাচ্ছেন মরিনহো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:39 অপরাহ্ন 28, সেপ্টেম্বর 2019
in ফুটবল, স্পোর্টস
A A

আরেকবার রিয়াল মাদ্রিদের কোচ হতে চান জোসে মরিনহো। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বরখাস্ত হওয়ার পর থেকে ফাঁকা আছেন বলে তাকে অনেক ক্লাবই পেতে চাইছে। কিন্তু বার্নাব্যুতে ফিরতে চান বলেই একাধিক চাকরির প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন পর্তুগিজ এই কোচ। মরিনহোর রিয়ালে ফেরার খবর এভাবেই নিশ্চিত করেছে গোল ডটকম।

প্রিমিয়ার লিগে খুবই বাজে শুরুর পর গত ডিসেম্বরে ওল্ড ট্রাফোর্ড থেকে বিদায় জানানো হয় মরিনহোকে। তারপর থেকে ফাঁকা তিনি। এই সময়ে অবশ্য বসে নেই রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিশ্লেষক হিসেবে দেখা যাচ্ছে তাকে। এর মধ্যেই গোল ডটকমকে বলেন, রিয়াল মাদ্রিদ ডাকলে তিনি খুবই আগ্রহী হবেন।

মে থেকে সেপ্টেম্বর, এই দুই মাসেই অন্তত পাঁচটি ক্লাবের ডাক ফিরিয়েছেন মরিনহো। যার মধ্যে আছে ফ্রান্সের মোনাকো, লিলে, জার্মানির উল্ফবুর্গ, শালকে জিরোফোর এবং ইতালির এসি মিলান। এই সময়ে অবশ্য মরিনহোর নজরে ছিল ফ্রান্সের পিএসজি, ইতালির জুভেন্টাস ও জার্মানির বায়ার্ন মিউনিখ।

বায়ার্ন, উল্ফবুর্গ ও শালকের কথা চিন্তা করে জার্মান শেখাও শুরু করেছিলেন মরিনহো। তবে মাস কয়েক আগে রিয়াল যখন সান্টিয়াগো সোলারিকে বরখাস্ত করে, তখন শোনা যায় টটেনহ্যাম থেকে মাউরিসিও পচেত্তিনোকে বার্নাব্যুতে নিচ্ছে রিয়াল। সেই সঙ্গে এও শোনা যায়, পচেত্তিনো স্পেনে গেলে হটস্পারের বসের চেয়ারে বসতে পারেন মরিনহো।

শেষ পর্যন্ত সেই দফায় কিছুই হয়নি। কারণ, সোলারিকে সরিয়ে দিয়ে দ্রুতই ডাগআউটে জিনেদিন জিদানকে বসিয়ে দেয় রিয়াল।

পিএসজি-বায়ার্ন অবশ্য কোচ ছাঁটাইয়ের পথে হাঁটেনি। ওঠা-নামার মৌসুমের পরও টমাস টুখেলকে রেখে দেয় প্যারিস সাঁ সাঁ, আর বায়ার্নও ভরসা রাখে নিকো কোভাচের ওপর। একই সময়ে অ্যালেগ্রি’র রেখে যাওয়া চেয়ারে চেলসি থেকে মাউরোসিও সারিকে নিয়ে বসিয়ে দেয় জুভেন্টাস।

মৌসুমের শুরুতে গুছিয়ে উঠতে না পারায় মৃদু সমালোচনার মুখে কোচ জিদান। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ৩-০ গোলে হারের পর। তারপর তো দু-একজন তাকে সরিয়ে দেয়ার কথাও বলছেন। আর সেটা শুনেই রিয়ালের ব্যাপারে আগ্রহী মরিনহো।

Tags: মরিনহোরিয়াল মাদ্রিদলিড স্পোর্টস
Previous Post

৪ অক্টোবর মুক্তি পাচ্ছে না ‘শাহেনশাহ’

Next Post

নাশকতার হুমকির মাঝেই আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন

Next Post
আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচন-কঠোর নিরাপত্তা

নাশকতার হুমকির মাঝেই আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচন

বেলনগর প্রাথমিক বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষ্যে লোগো উন্মোচন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT