চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দ্বিতীয় দফায় ওয়ানডে দলে মুমিনুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:26 অপরাহ্ন 05, অক্টোবর 2017
in স্পোর্টস
A A

সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে দ্বিতীয় দফায় মুমিনুল হককে দলে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। সেখানে মুমিনুলের নাম ছিল না। সন্ধ্যার পর মুমিনুলকে নেয়ার কথা জানানো হয়।

ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও একই কাহিনীর দেখা মিলেছিল। প্রথমবার ঘোষিত দলে নাম ছিল না মুমিনুলের। পরে সমালোচনার ঝড় উঠলে বোর্ড সভাপতির হস্তক্ষেপের পর তাকে দলে নেয়া হয়।

মুমিনুল দেশের হয়ে ২৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। রঙিন জার্সিতে সর্বশেষ মাঠে নামেন ২০১৫ সালের ফেব্রুয়ারিতে।

সাউথ আফ্রিকার বিপক্ষে তিনটি ওডিআই ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি শুরু হবে ১৫ অক্টোবর। দলে ডাক পেয়েছেন একটিও ওয়ানডে না খেলা সাইফউদ্দিন। আছেন নাসির হোসেনও।

নাসির বছরের প্রথমভাগে নিউজিল্যান্ড সফরে ওয়ানডেতে খেললেও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না। আর টি-টুয়েন্টি খেলেছেন সেই ২০১৬ সালের মার্চে, ছোট ফরম্যাটের বিশ্বকাপে। এরপর অস্ট্রেলিয়া সিরিজে টেস্টে ফিরলেও সাউথ আফ্রিকার বিপক্ষে সাদা পোশাকে আবার বাদ পড়েন।

গত বছর দেশের মাটিতে বিশ্বকাপে তৃতীয় হওয়া অনূর্ধ্ব-১৯ দলের অপরিহার্য অংশ ছিলেন সাইফউদ্দিন। দুটি টি-টুয়েন্টি খেললেও ওয়ানডেতে এখনো মাঠে নামা হয়নি।

এখন পর্যন্ত ২৪টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তিনি। অর্ধশতক ৬টি, ব্যাটিং গড় ৩৩.৪০। উইকেট ৫১টি। ২৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে ব্যাটিং গড় ২৫, উইকেট নিয়েছেন ৩৬টি।

বাংলাদেশ দল: মাশরাফী বিন মোর্ত্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সাইফউদ্দিন এবং মুমিনুল হক।

Previous Post

সাবেরের ‘মিথ্যাচার’ শুনে ঘুমাতে পারেননি নাজমুল হাসান

Next Post

একসঙ্গে ৫৮ জেলার এসপি, ৫৯ থানার ওসি

Next Post
Bangladesh police clearance certificates displayed on a table. Channel i News - চ্যানেল আই নিউজ

একসঙ্গে ৫৮ জেলার এসপি, ৫৯ থানার ওসি

ফুটবল দলের খেলোয়াড়রা ট্রফি ও বিয়ার দিয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বুড়ো’ হেইঙ্কসের কাঁধেই বায়ার্নের দায়িত্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT