চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেরের ‘মিথ্যাচার’ শুনে ঘুমাতে পারেননি নাজমুল হাসান

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
7:58 অপরাহ্ন 05, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
নাজমুল হাসান ও সাবেরের মিথ্যাচার নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান কমিটির চার বছরের মেয়াদ শেষ হবে আগামী ১৭ অক্টোবর। ওই কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার আগে বিসিবির পরিচালনা পর্ষদের সবশেষ বোর্ড সভা হয়ে গেল বৃহস্পতিবার। সভা শেষে সংবাদ সম্মেলনে এসে বিসিবি সভাপতি জানালেন, এটিই তাদের শেষ সংবাদ সম্মেলন। সঙ্গে দাবি করলেন, বোর্ডের গঠনতন্ত্র নিয়ে সাবের হোসেন যা বলেছেন তার সবই মিথ্যাচার। সেই মিথ্যাচার শুনে তিনি নাকি নির্ঘুম রাত কাটিয়েছেন।

এক ঘণ্টার সংবাদ সম্মেলনের শুরুতে নাজমুল হাসান জানান, বিসিবি নির্বাচন পরিচালনার জন্য সভায় ক্রীড়া সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে প্রস্তাব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন নিয়ে কথা বলা হয়ে গেল দুই মিনিটের মধ্যেই। বাকি সময়টা বিসিবি গঠনতন্ত্র (সংশোধিত-২০১৭) নিয়ে সংবাদ মাধ্যমের সব প্রশ্নের জবাব দেন বোর্ড সভাপতি।

একটি পক্ষের মামলার পর গঠনতন্ত্র নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে নাজমুল হাসান বলেন, আমরা নিয়মের মধ্য দিয়েই যাচ্ছি।

আগে বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী প্রেসব্রিফিং করে বিসিবির গঠনতন্ত্র অবৈধ বলে উল্লেখ করেন। তিনি বিসিবির এজিএম ও ইজিএম বর্জন করেন। সেই প্রসঙ্গে নাজমুল হাসান বললেন, ‘তার সবই মিথ্যাচার। আমি তার প্রেস ব্রিফিং গতকাল রাতে শুনেছি। সারারাত ঘুমাতে পারিনি। আমি মিথ্যা সহ্য করতে পারি না। এখন মনে হচ্ছে, কেন যে শুনতে গেলাম!’

সাবের হোসেন সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, বোর্ড প্রধান বরাবর অতীতে তিনটি চিঠি পাঠিয়ে একটিরও জবাব পাননি। তবে দেশের ও বিসিবির ভাবমূর্তির স্বার্থে তিনি মিডিয়াতে কখনও জানাননি। এ ব্যাপারে নাজমুল বললেন, ‘সে আইসিসিতে তিনবার জানিয়েছে। কেন মিথ্যাচার করে আমি জানি না। দেশের ক্রিকেটের ক্ষতি করে তাদের কী লাভ?’

সংবাদ সম্মেলন কক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে নাজমুল হাসান ব্যাখ্যা করেন আদালতের রায় ও আইসিসির গাইডলাইন অনুযায়ী বিসিবি সব করছে কিনা।

মামলার কারণে উদ্ভূত পরিস্থিতি বিষয়ে বলতে গিয়ে নাজমুল হাসান বলেন, ‘আমাদের সিদ্ধান্তে আইসিসি সন্তুষ্ট। আদালত চেয়েছে বিসিবির ওপর এনএসসির কর্তৃত্ব কমাতে হবে। আমরা তাদের কাউন্সিলরশিপ তিন থেকে দুইয়ে নামিয়ে এনেছি। আমরা স্বাধীনমতো কাজ করতে পারছি। গত চার বছরে আমাদের সিদ্ধান্ত আমরাই নিয়েছি। সরকারি হস্তপেক্ষ এখানে ছিল না।’

বিসিবির বর্তমান কমিটির সবশেষ বোর্ড সভা

ক্রিকেট বোর্ডে পরিচালক হিসেবে চার বছরের মেয়াদে কাজ করেছেন সাবেক তিন অধিনায়ক আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের ক্রিকেট সাফল্যের সঙ্গে এগিয়ে যাওয়ার পেছনে এই ত্রয়ীর অবদানও তুলে ধরলেন নাজমুল হাসান, ‘এই তিনজন বোর্ডে থাকাতে আমরা অনেক উপকৃত হয়েছি। বিশেষ করে আজকে বাংলাদেশের যে মাঠের পারফরম্যান্স, সেটার পেছনে বিশেষভাবে অবদান রেখেছেন তারা।’

নাজমুল হাসান জানান, ১৭ অক্টোবরের পর বর্তমান বোর্ড শুধু বিসিবির রুটিনমাফিক কাজটাই পালন করবে। নীতিনির্ধারণী কোনও সিদ্ধান্ত আজকের পর থেকে নেবে না এই কমিটি। নির্বাচনের পর ১৫ কার্যদিবসের মধ্যে নতুন কমিটির হাতে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।’

Tags: বিসিবি নির্বাচন
Previous Post

ভুল শুধরে আরেকটি সুযোগের অপেক্ষায় মুশফিক

Next Post

দ্বিতীয় দফায় ওয়ানডে দলে মুমিনুল

Next Post

দ্বিতীয় দফায় ওয়ানডে দলে মুমিনুল

Bangladesh police clearance certificates displayed on a table. Channel i News - চ্যানেল আই নিউজ

একসঙ্গে ৫৮ জেলার এসপি, ৫৯ থানার ওসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT