চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বুড়ো’ হেইঙ্কসের কাঁধেই বায়ার্নের দায়িত্ব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:36 অপরাহ্ন 05, অক্টোবর 2017
in স্পোর্টস
A A
ফুটবল দলের খেলোয়াড়রা ট্রফি ও বিয়ার দিয়ে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স চলছে ৭২। এমন বয়সে বেশিরভাগ কোচেরই তাড়া থাকে অবসরে যাওয়ার। ইয়ুপ হেইঙ্কসও অবসরেই ছিলেন। সেটা ভেঙে আবারও তাকে ফিরতে হচ্ছে ফুটবলে। কাঁধে তুলে নিতে হচ্ছে টালমাটাল অবস্থায় থাকা বায়ার্ন মিউনিখের দায়িত্ব।

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে পিএসজির কাছে ৩-০ গোলে হারার পরই ছাঁটাই করা হয় কার্লো আনচেলত্তিকে। তার জায়গায় একজন নির্ভরযোগ্য কোচের সন্ধান করতে গিয়েই আবারও ফিরিয়ে আনা হয়েছে বায়ার্নের পুরনো গুরু হেইঙ্কসকে।

বায়ার্নের ফুটবল ইতিহাসে তার হাত ধরেই একমাত্র ট্রেবল জিতেছিল জার্মান জায়ান্টরা। ২০১৩ সালে পাঁচটি শিরোপা জিতিয়ে পেপ গার্দিওলার হাতে দায়িত্ব সঁপে অবসরে যান হেইঙ্কস।

আপাতত চলতি মৌসুমের শেষ পর্যন্ত বাভারিয়ানদের কোচিং করানোর দায়িত্ব বর্তেছে হেইঙ্কসের উপর। লিগে এমুহূর্তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে বায়ার্ন। যে পাঁচ খেলোয়াড়ের অনাস্থায় চাকরি হারিয়েছেন আনচেলত্তি, তাদের আস্থা ফিরিয়ে আনাও কঠিন মানছেন সাড়ে চার বছর পর ফুটবল কোচিংয়ে ফেরা হেইঙ্কস।

‘এখনও কোনকিছু ঠিক হয়নি। আমি সবকিছু গুছিয়ে আনার চেষ্টা করছি। সাড়ে চার বছর ফুটবল থেকে দূরে ছিলাম। এই সময়টাতে অনেককিছু পরিবর্তন হয়ে গেছে বায়ার্নে।’

বেশ লম্বা সময় থেকে কোচিং করানো হেইঙ্কস তৃতীয়বারের মত বায়ার্নের কোচের পদে বসছেন। ১৯৮৭ থেকে ৯১ সাল পর্যন্ত প্রথম ধাপে কোচিং করানোর পর শেষবার ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বুন্দেসলিগার দলটির কোচ ছিলেন হেইঙ্কস। রিয়াল মাদ্রিদকে কোচিং করিয়ে জিতিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগও।

Tags: বায়ার্ন মিউনিখ
Previous Post

একসঙ্গে ৫৮ জেলার এসপি, ৫৯ থানার ওসি

Next Post

ই-টোকেন ছাড়াই ভারতীয় টুরিস্ট ভিসা আবেদনের সুযোগ

Next Post

ই-টোকেন ছাড়াই ভারতীয় টুরিস্ট ভিসা আবেদনের সুযোগ

শিক্ষকদের প্রতি শ্রদ্ধাবোধ বিষয়ে ছাত্র-শিক্ষকরা কী ভাবছে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT