চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেয়ালে ধাক্কা দিয়েও চার ঘণ্টা উড়ল যাত্রীবাহী উড়োজাহাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:04 অপরাহ্ন 12, অক্টোবর 2018
in আন্তর্জাতিক
A A

ভারতীয় বিমান সংস্থা ‘এয়ার ইন্ডিয়া’র একটি যাত্রীবাহী উড়োজাহাজ ১৩৬ জন আরোহী নিয়ে উড্ডয়নের সময় এয়ারপোর্টের দেয়ালে ধাক্কা লাগলেও উড়োজাহাজটি অবতরণ না করে চার ঘণ্টার পথ পাড়ি দিয়ে মুম্বাইয়ে জরুরি অবতরণ করেছে। এ ঘটনায় আশ্চর্যজনকভাবে উড়োজাহাজটির কোনো যাত্রী বা ক্রু হতাহত হননি।

শুক্রবার সকালে ভারতের তামিলনাড়ুর ত্রিচি আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

এয়ার ইন্ডিয়া’র ওই উড়োজাহাজটি ১৩০ জন যাত্রী এবং ৬ জন ক্রু নিয়ে ত্রিচি বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশ্য উড়ে যাচ্ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে বোয়িং-৭৩৭ উড়োজাহাজটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও উড়োজাহাজটি অবতরণ না করে চার ঘণ্টার পথ পাড়ি দিয়ে মুম্বাইয়ে জরুরি অবতরণ করেছে।

এয়ারলাইন্স সংশ্লিষ্টরা বলছেন, দেয়ালের সঙ্গে ধাক্কা লাগার পরও উড়োজাহাজ বা এর যাত্রীর ক্ষতি না হওয়া আশ্চর্যজনক ঘটনা। ওই উড়োজাহাজটির দুই পাইলটের প্রায় ৬৫০০ ঘণ্টার বেশি সময় উড্ডয়নের অভিজ্ঞতা রয়েছে।

দেয়ালের সঙ্গে ধাক্কা লাগার পরও পাইলট কেন আরও চার ঘণ্টা উড়োজাহাজটি চালিয়ে নিয়ে গেলেন? এ কারণে যাওয়ার কারণে ওই উড়োজাহাজের দুই পাইলটকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

Tags: এয়ার ইন্ডিয়া
Previous Post

বিএনপি-যুক্তফ্রন্ট-ঐক্য প্রক্রিয়ার বৈঠক: লক্ষ্য ও দাবির খসড়া চূড়ান্ত

Next Post

তিতলি’র প্রভাবে চরম দুর্ভোগে চট্টগ্রামবাসী

Next Post

তিতলি’র প্রভাবে চরম দুর্ভোগে চট্টগ্রামবাসী

প্রধানমন্ত্রীর বর্ণনায় পরিবারের ফুটবল প্রেম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT