চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিতলি’র প্রভাবে চরম দুর্ভোগে চট্টগ্রামবাসী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:17 অপরাহ্ন 12, অক্টোবর 2018
in চট্টগ্রাম, জনপদ
A A

ঘূর্ণিঝড় তিতলি’র প্রভাবে গতরাত থেকেই চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে নগরীর নিচু এলাকা হাঁটু পানিতে তলিয়ে গেছে। চরম দুর্ভোগ পোহাচ্ছেন দিনমজুর শ্রমিকসহ সাধারণ মানুষ। সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে লাইটারেজ জাহাজে পণ্য খালাস বন্ধ রাখা হয়েছে।

টানা ভারী বর্ষণে পাহাড়ধ্বসের আশঙ্কায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নগরীর ঝুঁকিপূর্ণ পাহাড়ের পাদদেশ থেকে বসবাসকারীদের সরিয়ে নেওয়া হচ্ছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান ও চাঁদগাও এসিল্যান্ড ফোরকান এলাহী অনুপমের নেতৃত্বে লালখান বাজার এলাকায় বসবাসকারীদের সরিয়ে নেয়ার কাজ চলছে। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

ঘূর্ণিঝড় তিতলি কিছুটা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়ে ভারতের উড়িষ্যা উপকূলে অবস্থা করায় বাংলাদেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল ও খুলনা জোনের মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারিদের ছুটি বাতিল করেছে।

এর আগে বৃহস্পতিবার ঘূর্ণিঝড় তিতলির তাণ্ডবে উড়িষ্যা ও অন্ধ্র প্রদেশে কমপক্ষে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বহু মানুষ। ঝড়ে ঘরবাড়ি, গাছপালা এবং বৈদ্যুতিক পিলার উপড়ে পড়েছে।

বিদ্যুৎহীন রয়েছে কয়েক লাখ মানুষ। উপকূলীয় অঞ্চল থেকে ৩ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। দীঘা, মন্দারমণি এবং তাজপুর উপকূলে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।

Tags: চট্টগ্রামতিতলিভারী বৃষ্টিপাত
Previous Post

দেয়ালে ধাক্কা দিয়েও চার ঘণ্টা উড়ল যাত্রীবাহী উড়োজাহাজ

Next Post

প্রধানমন্ত্রীর বর্ণনায় পরিবারের ফুটবল প্রেম

Next Post

প্রধানমন্ত্রীর বর্ণনায় পরিবারের ফুটবল প্রেম

সৌদি কনস্যুলেটে খাশোগি হত্যার প্রমাণ পেয়েছে তুরস্ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT