চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীর বর্ণনায় পরিবারের ফুটবল প্রেম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 অপরাহ্ন 12, অক্টোবর 2018
in ফুটবল, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু গোল্ডকাপের ফাইনাল দেখতে এসে ফুটবলের প্রতি নিজের পরিবারের ভালোবাসার বর্ণনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দাদা শেখ লুৎফর রহমান এবং বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার দাদা ফুটবল খেলতেন। বাবা ফুটবল খেলতেন। ছেলে-মেয়ে, নাতি-নাতনি যারা আছে তারাও ফুটবল খেলে। গোটা পরিবারই আমরা ফুটবল খেলা পরিবার।’

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধ থেকেই প্রধানমন্ত্রীকে মাঠে দেখা যায়। রোমাঞ্চকর ফাইনালে তাজিকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় প্যালেস্টাইন। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী।

দেশের ক্রীড়াঙ্গনের প্রতি শেখ হাসিনার মমত্ববোধ বহু পুরনো। দেশে কোনো ধরণের বড় টুর্নামেন্ট হলে প্রায়ই মাঠে চলে আসেন তিনি। এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়পর্বে ওঠা মেয়েদের বৃহস্পতিবার ১০ লাখ টাকা করে পুরস্কার দেন তিনি।

বাংলাদেশের নারী ফুটবল গত কয়েক বছরে অভূতপূর্ব সাফল্য পাচ্ছে। কিন্তু সেই তুলনায় ছেলেদের ফুটবলে অগ্রগতি হচ্ছে না। প্রধানমন্ত্রীর আশা একদিন ছেলেরাও এগিয়ে যাবে, ‘আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে। ছেলেরাও পিছিয়ে থাকবে না। ছেলেরা আরও ভালো করবে বলে আশা রাখি।’

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবঙ্গবন্ধু গোল্ডকাপ-২০১৮সেমি লিড
Previous Post

তিতলি’র প্রভাবে চরম দুর্ভোগে চট্টগ্রামবাসী

Next Post

সৌদি কনস্যুলেটে খাশোগি হত্যার প্রমাণ পেয়েছে তুরস্ক

Next Post

সৌদি কনস্যুলেটে খাশোগি হত্যার প্রমাণ পেয়েছে তুরস্ক

আর্জেন্টিনার কাছে হেরে বাংলাদেশের বিদায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT