চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শককে হলে নিতে ‘খাঁচা’ হতে পারে এক খোলা দুয়ার

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
7:50 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2017
in সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘খাঁচা’

একটা সময় ছিল যখন ভাল সিনেমা এলেই মানুষ প্রস্তুতি নিয়ে সপরিবার হলে গিয়ে সিনেমা দেখতেন। সিনেমা দেখে এসে অন্যের কাছে সেই ছবির গল্প আর ভাল লাগা নানা দৃশ্যের বর্ণনায় অনেকের দেখা হয়ে যেত অর্ধেক ছবি। তখন সিনেমা হলের বাইরে থাকত টিকেটের জন্য দর্শকের লম্বা লাইন। কাঙ্খিত টিকেটের আকাঙ্খায় অনেকসময় ব্ল্যাকে কাটতে হতো টিকেট। পছন্দের নায়ক-নায়িকার ছবি দেখার এই প্রেক্ষাপট নব্বই দশক পর্যন্ত দেখা গেলেও এখন তা স্মৃতিপ্রায়। নগর সভ্যতা আর স্যাটেলাইট-ইন্টারনেট জামানায় সিনেমা দেখার হল কমে যাওয়ার পাশাপাশি হলে গিয়ে সিনেমা দেখার চলও কমেছে। তবে এটাও ঠিক সুস্থধারার ছবি তৈরি হলে এবং সিনেমা হলের পরিবেশ অনুকূলে থাকলে দর্শক ঠিকই হলমুখী হয়। যার প্রমাণ আমরা সাম্প্রতিক সময়ের কিছু সিনেমা মুক্তি পাবার পরে দেখতে পেয়েছি। সেইসঙ্গে দেশের সিনেমা হল থেকে সিনেপ্লেক্সের যে বিবর্তন, তার সংখ্যা বাড়লে সিনে খাতের প্রচার ঘটবে, মানুষ আরো বেশি হলে গিয়ে সিনেমা দেখবে। সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘খাঁচা’ একটি সুস্থধারার ছবি, যা মুক্তি পেতে যাচ্ছে শুক্রবার (২২ সেপ্টেম্বর)। ১৯৪৭ সালে দেশভাগের প্রেক্ষাপটে পূর্ব বাংলায় আটকে পড়া এক ব্রাক্ষণ পরিবারের কাহিনী নিয়ে ছবিটি নির্মাণ করা হয়েছে। ওই পরিবারের স্বপ্ন– তারা আর এদেশে নয়, বরং পশ্চিমবঙ্গের কোন মুসলিম পরিবারের সাথে বাড়িটি বদল করে সেখানে পাড়ি জমাবে। এরকম একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবিটি। এর মুক্তির কথা ঘোষণা করে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানিয়েছেন, ‘খাঁচা ছবিতে পরিশ্রমের সাথে যোগ হয়েছে মায়া ও মমতা। তাছাড়া ছবিটি খুবই সময়োপযোগী। সিরিয়া সমস্যা বা রোহিঙ্গা ইস্যু সবকিছুর সাথে ছবিটির এক অন্যরকম সামঞ্জস্যতা রয়েছে। ছবিটি যেন এসব বেদনাকেই ধারণ করে।’ কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে এই ছবি নির্মাণ করা হয়েছে। সুস্থধারার চলচ্চিত্র নির্মাণ ও পরিবেশনের আন্দোলনে এই ছবিটি দর্শকের সিনে ক্ষুধা মেটাবে বলে আমাদের ধারণা। প্রযোজনা সংস্থা এবং কলা-কুশলীরা আমা করছেন, দর্শকরা হলে গিয়ে সিনোম দেখবেন। আমরাও আশা করি, এরকম একটি সিনেমা দর্শককে হলমুখি করবে, আরো ভালো সিনেমা তৈরী হবে। চলচ্চিত্রের এই সুস্থধারা বজায় থাকুক আর হলমুখী হোক দর্শক, এই আমাদের প্রত্যাশা।

Previous Post

‘এজিএম না হলে আইসিসির দুয়ার বন্ধ হয়ে যাবে’

Next Post

জঙ্গি কমান্ডার ইমাম মেহেদী চারদিনের রিমান্ডে

Next Post
জঙ্গি কমান্ডার ইমাম মেহেদী চারদিনের রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গি কমান্ডার ইমাম মেহেদী চারদিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন লোগো ও স্লোগান, বাংলায় সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিগেড আদ্-দার-ই-কুতনী’র সক্রিয় সদস্য ৪০-৫০ জন: র‌্যাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT