চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জঙ্গি কমান্ডার ইমাম মেহেদী চারদিনের রিমান্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:50 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2017
in অপরাধ
A A
জঙ্গি কমান্ডার ইমাম মেহেদী চারদিনের রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাম্প মডেল থেকে জেএমবির ‘ব্রিগেড আদ-দার-ই কুতনী’র কমান্ডার হওয়া ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিব্রিলের বিরুদ্ধে চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসির আহসান চৌধুরী এ আদেশ দেন।

এর আগে, বনানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তার বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৫ সালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি’র ‘সারোয়ার-তামিম গ্রুপ’-এর সঙ্গে সম্পৃক্ত থাকলেও এর আগে র‌্যাম্প মডেলিংয়ের সঙ্গে জড়িত ছিলেন জঙ্গি ইমাম মেহেদী হাসান। তিনি মেহেদী নামে র‌্যাম্প মডেলিংয়ের কাজ করতেন।

র‌্যাব জানায় মেহেদী দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে অনার্স সম্পন্ন করে। এছাড়া মডেলিংয়ের পাশাপাশি হোম ডেকোর বা ঘরবাড়ি সাজানোর সরঞ্জামের ব্যবসা করত মেহেদী।

র‌্যাব আরো জানায় তথ্যপ্রযুক্তিতে খুবই দক্ষ মেহেদী হাসান। এছাড়াও তিনি খুব ভালো অনুপ্রেরণামূলক বক্তা (মোটিভেশনাল স্পিকার) ছিলেন। অনুপ্রেরণামূলক কথাবার্তার মাধ্যমে তিনি অন্যদের জঙ্গিবাদে জড়াতেন।

র‌্যাব-৩ বুধবার অভিযান চালিয়ে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকা থেকে জেএমবি’র সারোয়ার-তামিম গ্রুপের ‘ব্রিগেড আদ্-দার-ই-কুতনী’র কমান্ডার ইমাম মেহেদী হাসান (২৯) ওরফে আবু জিবরিলকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে দুটি ল্যাপটপ, মোবাইল ও পাসপোর্টসহ বেশকিছু গুরুত্বপূর্ণ জিনিস জব্দ করা হয়। ইমাম মেহেদী ‘আবু জিবরিল’ নামে জঙ্গি সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতেন।

Tags: ইমাম মেহেদীর‌্যাম্প মডেল
Previous Post

দর্শককে হলে নিতে ‘খাঁচা’ হতে পারে এক খোলা দুয়ার

Next Post

ব্রিগেড আদ্-দার-ই-কুতনী’র সক্রিয় সদস্য ৪০-৫০ জন: র‌্যাব

Next Post
চ্যানেল আই অনলাইন লোগো ও স্লোগান, বাংলায় সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিগেড আদ্-দার-ই-কুতনী’র সক্রিয় সদস্য ৪০-৫০ জন: র‌্যাব

দুতার্তের পুত্রকে হত্যার হুমকি নিয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পুত্রকেও হত্যার হুমকি দুতার্তের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT