চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এজিএম না হলে আইসিসির দুয়ার বন্ধ হয়ে যাবে’

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
7:34 অপরাহ্ন 21, সেপ্টেম্বর 2017
in স্পোর্টস
A A
বাংলাদেশের সাংবাদিক ও রাজনৈতিক নেতারা একসঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী ও সাবেক পরিচালক মোবাশ্বের হোসেনের আইনি নোটিশের জবাবে নিজেদের অবস্থানে অবিচল থাকার কথা বলেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেছেন, ২ অক্টোবরই এজিএম করা হবে।

২০১২ সালে সংশোধিত বিসিবির গঠনতন্ত্র এবং সে অনুযায়ী করা কাউন্সিলর তালিকাকে অবৈধ উল্লেখ করে বিসিবি সভাপতিকে চিঠি দিয়েছেন সাবের হোসেন চৌধুরী। তাতে বোর্ডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সভা আয়োজন না করার আহ্বান জানিয়েছেন। তার আগে স্থপতি মোবাশ্বের হোসেনের আইনজীবীর দেওয়া আইনি নোটিশ পাঠানো হয় বিসিবি কার্যালয়ে। মামলার প্রস্তুতিও নিচ্ছেন মোবাশ্বের। এসবেই বিচলতি না হতে বলছেন নাজমুল হাসান।

তার নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের আগামী কার্যক্রম নিয়ে বিসিবি সভাপতি বললেন, ‘এজিএম যথাসময়েই হবে। এ নিয়ে আদালত থেকে কিছু বলেনি। একজন চিঠি দেবে, উকিল নোটিশ পাঠাবে, আর আমরা সব বন্ধ করে দেব? বন্ধ করলে প্রভাবটা কী হবে সেটা দেখেছেন? ১০ অক্টোবর আইসিসির মিটিং। আমরা ৮ মিলিয়ন থেকে যে ১৬ মিলিয়ন অর্থ পাব, সেই সিদ্ধান্ত হবে এই মিটিংয়ে। নির্বাচনের প্রক্রিয়া ঠিক না থাকে তাহলে ওখানে তো আমাদের ঢুকতেই দেবে। যদি বলেন অ্যাডহক কমিটি করবে, আইসিসি সেটাও অনুমোদন করবে না। এসব প্রতিবন্ধকতা সৃষ্টি করে তারা বাংলাদেশের অগ্রযাত্রা বন্ধ করতে চায়। বাংলাদেশকে দেশে-বিদেশে ছোট করতে চায়।’

গত ২৬ জুলাই দেওয়া বিসিবির গঠনতন্ত্র-সংক্রান্ত এক মামলার রায়ের ওপর ভিত্তি করে ১৬ সেপ্টেম্বর সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আইনি নোটিশ দেওয়া হয়। ২০১৩-এর বোর্ড নির্বাচন এবং বর্তমান পরিচালনা পর্ষদকে অবৈধ দাবি করে বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সভা আয়োজনের প্রস্তুতিসহ বিসিবির সব কার্যক্রম বন্ধ করতে বলা হয় ওই নোটিশে।

যার প্রতিক্রিয়াতেই বিসিবি সভাপতি মুখ খুললেন, ‘এখানে দুটি চিঠি এসেছে। একটা সাবের হোসেন এমপির, আরেকটা লিগ্যাল নোটিশ। ওনারা যে বিষয়ে মামলাটা করেছেন বা চাচ্ছেন, সেটা হচ্ছে ২০০৮ সালের সংবিধানকে তারা ধরে নিচ্ছেন ওটা বৈধ। সেটার আলোকে যেন নির্বাচনটা হয়। প্রথম কথা হচ্ছে, দুজনের কেউ ২০০৮-এর কাউন্সিলর নন। ওই গঠনতন্ত্র অনুযায়ী যদি নির্বাচন হয়, ওনারা কেউই কাউন্সিলর নন। কাজেই তারা কেউ নির্বাচনে আসছেন না। ব্যাপারটা বোঝেন, ওনাদের কিন্তু পরিচালক হয়ে বা বোর্ডে আসার ইচ্ছা নেই। তাহলে এসব কেন করছেন?’

২০০৮ সালের গঠনতন্ত্রে ফিরে যেতে হলে বাংলাদেশের ক্রিকেট কতটা বিপদে পড়বে সেটির ব্যাখ্যাও দিলেন নাজমুল হাসান, ‘আগেও বলেছি, ওনারা যে ২০০৮ সালের গঠনতন্ত্রের কথা বলছেন, সেটা অনুমোদিত নয়। এটা সরাসরি আইসিসির নিয়মভঙ্গ করে। এটাতে ফিরে যাওয়া মানে আইসিসি থেকে বাংলাদেশকে বহিষ্কার বা স্থগিত করে দেওয়ার রাস্তা করা। আমাদের খেলাধুলা ও আর্থিক সব সুবিধা বন্ধ হবে।’

বিপদটা আরও ভালো করে বোঝাতে শ্রীলঙ্কার সাম্প্রতিক অবস্থাটা মনে করিয়ে দিলেন বিসিবি বস, ‘এখনকার যিনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, ওই দেশের পার্লামেন্টের ডেপুটি স্পিকার, আইসিসি ওনাকে পর্যন্ত চার মাস আইসিসিতে ঢুকতেই দেয়নি। বোর্ড মিটিংয়ে তাদের কোনও প্রতিনিধিই ছিল না। তাদের টাকা-পয়সা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। যতদিন না পর্যন্ত নিয়ম অনুযায়ী নির্বাচন করে নির্বাচিত হয়ে এসেছেন।’

নাজমুল হাসান দাবি করেন সাবের হোসেন ও মোবাশ্বের হোসেন ২০১২ সালের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলর হয়েছেন। এরপরও তারা যেটা করছেন সেটিকে ভণ্ডামি উল্লেখ করে বিসিবি সভাপতি বললেন, ‘সাবের হোসেন চৌধুরী আমাকে একটা চিঠি দিয়েছিলেন, এজিএম করি না কেন? মোবাশ্বের সাহেবকে টকশোতে বলতে দেখেছি, এজিএম করে না। এসব ভণ্ডামি মনে করি! এখন এজিএম ডাকলাম, সঙ্গে সঙ্গে এটা বন্ধ করার চেষ্টা করছে। ওদের উদ্দেশ্য এসব কিছু না। উদ্দেশ্য অন্য। আপিল বিভাগ থেকে বলা হয়েছে, আমাদের যদি কোনও পরিবর্তন করতে হয় নিজেরাই করব এবং এনএসসিতে অনুমোদনের জন্য পাঠাব। আমরা বেআইনি কিছু করব না, এটা নিশ্চিত থাকতে পারেন।’

২০১২ সালের ১ মার্চ গঠনতন্ত্র সংশোধন করেছিল বিসিবি। সেটি অনুমোদন না দিয়ে কিছু সংশোধনী এনে ওই বছরের নভেম্বরে নতুন গঠনতন্ত্র তৈরি করে এনএসসি। ডিসেম্বরে এনএসসির সংশোধিত গঠনতন্ত্রের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন বিসিবির নির্বাহী কমিটির সাবেক সদস্য প্রয়াত ইউসুফ জামিল বাবু ও মোবাশ্বের হোসেন। ২০১৩ সালের ২৭ জানুয়ারি হাইকোর্ট রায় দেন, এনএসসির সংশোধিত গঠনতন্ত্র অবৈধ। পরদিনই হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করে এনএসসি ও বিসিবি। ওই বছর ২৫ জুলাই আপিলের অনুমতি দেওয়া হয়। পরে দেশের স্বার্থ বিবেচনায় এনএসসির সংশোধিত গঠনতন্ত্রেই নির্বাচনের অনুমতি পায় বিসিবি।

Tags: বিসিবি নির্বাচন
Previous Post

মুমিনুল-মুশফিকের ফিফটিতে প্রস্তুতি

Next Post

দর্শককে হলে নিতে ‘খাঁচা’ হতে পারে এক খোলা দুয়ার

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শককে হলে নিতে ‘খাঁচা’ হতে পারে এক খোলা দুয়ার

জঙ্গি কমান্ডার ইমাম মেহেদী চারদিনের রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গি কমান্ডার ইমাম মেহেদী চারদিনের রিমান্ডে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT