চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালগোল পাকানো শুরুর পর লড়ছেন লিটন-মুশফিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:10 অপরাহ্ন 08, ডিসেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে, খেলাধুলার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফলো অনে পড়ার পর ৪ উইকেট ৬৬ রান। জয় তো নয়ই, ম্যাচ বাঁচানোই কঠিন। অসম্ভবও নয়। যদিও পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে, চোখ রাঙাচ্ছে হার। এড়াতে পারবে বাংলাদেশ? এমন প্রশ্ন নিয়ে মিরপুর টেস্টের শেষদিনে মধ্যাহ্ন বিরতিতে গেছে টাইগাররা।

অবিচ্ছিন্ন ৪৭ রানের জুটিতে লড়ছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। লিটন ২৭ রানে ও মুশফিক ১৬ রানে ব্যাট করছেন। প্রতিপক্ষের প্রথম ইনিংসের চেয়ে এখনও ১৪১ রানে পিছিয়ে, খেলা বাকি দুটো সেশনের।

সাকিব, মিরাজ এখনও ব্যাটে আসা বাকি। ক্রিজে আসা বাকি তিন বোলার তাইজুল, ইবাদত ও খালিদের।

পাকিস্তানের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ানোর লড়াই শুরু হয় বুধবার দিনের খেলার শুরুতেই। সকাল সকাল প্রথম ইনিংসে অলআউট হয়ে যায় বাংলাদেশ। সফরকারীদের প্রথম ইনিংস থেকে ২১৪ রান পিছিয়ে ফের ব্যাটিংয়ে নামে স্বাগতিকরা।

ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নেমে শুরুটা হয়েছে পুরো সিরিজের মতোই নড়বড়ে। দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলামের পর সাজঘরে ফিরে যান অধিনায়ক মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তও।

জয় ৬ রান করে বোল্ড হন হাসান আলির বলে। ২ রান করা সাদমানকে এলবিডব্লিউ করেন শাহিন শাহ আফ্রিদি। ৭ রান করে মুমিনুল হন হাসানের দ্বিতীয় শিকার। বাঁহাতি ব্যাটারও হন এলবিডব্লিউ। ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানালে নষ্ট হয় রিভিউ।

সকালে পঞ্চম দিনের শুরুতেই শেষ হয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস। শেষ তিন ব্যাটার সাজঘরে ফেরেন দ্রুতই। ইবাদত হোসেনকে নিয়ে শেষ জুটিতে প্রতিরোধের আভাস দিয়ে ফিরে যান সাকিব আল হাসান। কাভারে তুলে দেন সহজ ক্যাচ। বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৮৭ রানে।

দেশের মাটিতে এটিই সর্বনিম্ন ইনিংস বাংলাদেশের। ৭৬ রানে ৭ উইকেট হারিয়ে ফলো অনের শঙ্কায় চতুর্থ দিন পার করেছিল স্বাগতিকরা। শেষদিনের সকালে মাত্র ১১ রান যোগ করে ৩০ মিনিটেই গুটিয়ে ইনিংস ব্যবধানে হার এড়াতে লড়ছে। সাকিব সর্বোচ্চ ৩৩ ও নাজমুল হোসেন শান্ত করেন ৩০ রান।

পাকিস্তান অফস্পিনার সাজিদ খান ৪২ রানে শিকার করেছেন ৮ উইকেট। নুমান আলি ও শাহিন শাহ আফ্রিদি নেন একটি করে উইকেট।

চতুর্থ দিনে ফাওয়াদ আলম ফিফটি ছোঁয়ার পরপরই ইনিংস ঘোষণা করে পাকিস্তান। ততক্ষণে সফরকারীরা ৪ উইকেট হারিয়ে তোলে ৩০০ রান। বৃষ্টির কারণে ছোট হয়ে এসেছে ম্যাচের দৈর্ঘ্য। তাই বেশি সময় ব্যাট করেনি পাকিস্তান। চতুর্থ দিনের লাঞ্চ বিরতির ঘণ্টাখানেক পরই প্রথম ইনিংস ঘোষণা করেন বাবর আজম।

Tags: ঢাকা টেস্টতাইজুলতাসকিনবাবরবাংলাদেশ-পাকিস্তান টেস্টবাংলাদেশ-পাকিস্তান সিরিজমিরপুর টেস্টমুমিনুললিড স্পোর্টসসাদমান
Previous Post

প্রচলিত ভ্যাকসিন ওমিক্রনের বিরুদ্ধেও কাজ করতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Next Post

আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড

Next Post
আবরার হত্যা মামলায় বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করেন আইনজীবী. Channel i News - চ্যানেল আই নিউজ

আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৪ পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ নিহত ৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT