চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ নিহত ৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 অপরাহ্ন 08, ডিসেম্বর 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে নিহত ৪ পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ চারজন নিহত হয়েছে। জেলা সদরের বৌবাজার রেলস্টেশন এলাকায় বুধবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন লিমা আক্তার (১২), মিনা আক্তার (৮), মোমিনুর রহমান (৬) ও তাদের প্রতিবেশি ৩০ বছরের শামীম হোসেন। এদের মধ্যে লিমা, মিনা ও মোমিনুর আপন ভাইবোন।

নিহতদের সবার বাড়ি সদর উপজেলার কুন্ডপুকুর ইউনিয়নের বৌবাজার রেলস্টেশনের পাশে। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ওই তিন শিশু রেললাইনের ওপর খেলছিল। এ সময় খুলনা মেইল ট্রেন আসতে দেখে শামীম তাদের লাইন থেকে সরাতে যান। তবে চারজনই ট্রেনে কাটা পড়ে মারা যান।

নীলফামারী জেনারেল হাসপাতালের ইমাজেন্সি মেডিকেল অফিসার গোলাম কিবরিয়া জানান, মোমিনুর ও শামীমের মরদেহ নীলফামারী সদর হাসপাতালে নেয়া হয়েছে। বাকি দুজনের মরদেহ স্বজনরা বাড়ি নিয়ে গেছে।

এ দুর্ঘটনার পর চিলহাটি থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ৯টার দিকে এই এলাকায় পৌঁছালে স্থানীয়রা ট্রেনটি আটকে দেয়।

Tags: ট্রেনে কাটা পড়েনিহত ৪নীলফামারী
Previous Post

আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড

Next Post

মাধ্যমিক স্কুলও বন্ধ হয়ে গেল আফগান মেয়েদের জন্য

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মাধ্যমিক স্কুলও বন্ধ হয়ে গেল আফগান মেয়েদের জন্য

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে গুরুত্বারোপ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিক-মালিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT