চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচলিত ভ্যাকসিন ওমিক্রনের বিরুদ্ধেও কাজ করতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:08 অপরাহ্ন 08, ডিসেম্বর 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তিনটি করোনাভাইরাস টিকা ভ্যাকসিনের বোতল ও স্নায়ু টিকা স্নায়ু বোতল. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের প্রচলিত ভ্যাকসিন ভাইরাসটির নতুন ধরন ওমিক্রন মোকাবিলার ক্ষমতা আছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি বলছে, ওমিক্রনে মারাত্মকভাবে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমাতে পারে এসব ভ্যাকসিন।

সাউথ আফ্রিকায় পাওয়া করোনার নতুন এ ধরনটি শনাক্ত হওয়ার পর জানানো হয়েছে, ফাইজারের ভ্যাকসিন একে আংশিক মোকাবিলা করতে পারে।

গবেষকরা বলেছেন, ভ্যাকসিনের এন্টিবায়োটিক নতুন ধরনের স্ট্রেইনকে নিস্ক্রিয় করার ক্ষমতা রাখে। পরবর্তীতে আরও তথ্যের আলোকে ফাইজারের ভ্যাকসিনের কার্যকারিতার আলোকে বিস্তারিত ধারণা অর্জন করা সম্ভব বলে জানান বিজ্ঞানীরা।

বিবিসি জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক (আপদকালীন বিভাগ) ড. মাইক রায়ান সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন, অন্যান্য ধরনের তুলনায় ওমিক্রন ধরনে ভ্যাকসিন প্রয়োগ ছাড়া উন্নতির কোনো লক্ষণ নেই।

তার মতে, আমাদের অত্যন্ত কার্যকর ভ্যাকসিন রয়েছে। ফলে ভাইরাস আক্রান্তদের মারাত্মক অসুস্থ অবস্থা কিংবা হাসপাতালে স্থানান্তরের প্রয়োজনীয়তাকে কমিয়ে দিতে পারে। সুতরাং এটি ভাবার কোন সুযোগই নেই যে, ওমিক্রনের ক্ষেত্রে ভ্যাকসিনগুলো একই ভূমিকা রাখতে ব্যর্থ হবে।

ওমিক্রন ডেলটা বা অন্যান্য ধরনগুলো চেয়ে বেশি শক্তিশালী নয়। প্রাথমিক তথ্যের আলোকে এমন নির্দেশনার কথা জানান ড. মাইক।

সাউথ আফ্রিকায় এক গবেষণায় দেখা গেছে, করোনার মূল স্ট্রেইনের তুলনায় ওমিক্রন প্রতিরোধে ফাইজার এবং বায়োটেকের ভ্যাকসিন ৪০ শতাংশ কম কার্যকর।

দেশটির হেলথ রিসার্চ ইন্সটিটিউটের ভাইরোলজিস্ট প্রফেসর এলেক্স সিজাল বলেন, ভ্যাকসিনের এন্টিবায়োটিক থেকে ওমিক্রন ভাইরাসের টিকে থাকার সক্ষমতা আংশিক।

ওই ফলাফল ১২ জনের রক্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাপ্ত বলে জানান তিনি। তার মতে, ওমিক্রন ঠেকাতে বুস্টার ডোজ প্রয়োগের মাধ্যমে অর্থপূর্ণ উপযোগিতা অর্জন করা সম্ভব।

বিজ্ঞানীরা বিশ্বাস করেন, আগে যেসব সংক্রামকের ভ্যাকসিন কিংবা বুস্টার ডোজ এসেছে পরবর্তীতে সেসব রোগ মোকাবিলার সক্ষমতা তৈরি হয়েছিল মানুষের মধ্যে।

তবে ওমিক্রন প্রতিরোধের কার্যকারিতা বিষয়ে মডার্না, জনসন এন্ড জনসনসহ করোনার অন্যান্য ভ্যাকসিন সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো তথ্য জানা যায় নি।

Tags: ওমিক্রনকরোনাদক্ষিণ আফ্রিকাবিশ্ব স্বাস্থ সংস্থাভ্যাকসিন
Previous Post

মেহেদির রঙে হাত রাঙাবেন ক্যাটরিনা

Next Post

তালগোল পাকানো শুরুর পর লড়ছেন লিটন-মুশফিক

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জয় উদযাপন করছে, খেলাধুলার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

তালগোল পাকানো শুরুর পর লড়ছেন লিটন-মুশফিক

আবরার হত্যা মামলায় বিচারকের প্রতি অনাস্থা প্রকাশ করেন আইনজীবী. Channel i News - চ্যানেল আই নিউজ

আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT