চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারিক সালমনের হাজতবাস: বিচারকের ব্যাখ্যা ও আসল চিত্র

আফরিন আপ্পি by আফরিন আপ্পি
4:10 অপরাহ্ন 24, জুলাই 2017
in বাংলাদেশ
A A
গাজী তারিক সালমন

হাজতখানার রেজিস্ট্রি

ইউএনও গাজী তারিক সালমনকে জেলহাজতে পাঠানোর বিষয়ে সুপ্রিম কোর্টের কাছে বরিশাল মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন যে ব্যাখ্যা দিয়েছেন তার সঙ্গে বাস্তবতা ভিন্ন বলে প্রমাণ পাওয়া গেছে।

চ্যানেল আই অনলাইনের হাতে আসা এ সংক্রান্ত তথ্য-প্রমাণে দেখা গেছে, ওই দিন (১৯-৭-২০১৭) হাজতখানার আসামী গ্রহণের রেজিস্ট্রি খাতায় অন্য আসামীদের সঙ্গে গাজী তারিক সালমনের নামও ছিল। ওই রেজিস্ট্রারে তার নাম ছিল ১ নম্বর ক্রমিকে।

শুধু তাই নয়; সেখানে তারিক সালমনের পিতার নামের পাশাপাশি স্থায়ী ঠিকানাও উল্লেখ ছিল। পাশেই নির্দেশদাতার সূত্র হিসেবে লেখা রয়েছে ‘সিএমএম’ (চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট)।

সিআর মামলা নং ৪২৭/১৭ (সদর) আসামী হিসেবে ইউএনও গাজী তারিক সালমন সেদিন আদালতে উপস্থিত ছিলেন।

রোববার সুপ্রিম কোর্টের কাছে দেয়া লিখিত ব্যাখ্যায় বরিশাল মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন বলেন, ইউএনও গাজী তারিক সালমনের জামিন নামঞ্জুরের কোন আদেশ ওইদিন তিনি দেননি।

ব্যাখ্যায় তিনি আরো বলেন, ‘আদালতের কার্যপ্রণালী শেষে এজলাস ত্যাগ করে খাস কামরায় এসে শুনি ইউএনও-র জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে মর্মে অনলাইন মিডিয়ায় সংবাদ প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে তার জামিন আবেদন একটি বারের জন্যও নামঞ্জুর করা হয়নি। ফলে জেল হাজতে পাঠানোর কোন প্রশ্নই উঠে না।’

“ইউএনও-র পক্ষে নথি দাখিল হলে এবং উত্তেজনাকর পরিস্থিতির অবসান হলে জামিনের আবেদন এবং ফৌজদারি কার্যবিধির ২০৫ ধারার আবেদন আইনানুগ প্রক্রিয়া পালনপূর্বক মঞ্জুর ক্রমে জামিন প্রদান করা হয়। ইউএনওর আদালত কক্ষ ত্যাগের পরে তার ব্যক্তিগত নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি পরিহারের জন্যই আমি তৎক্ষণাৎ জামিনের দরখাস্তের আদেশ না দিয়ে নথি দাখিল হলে শুনানি শেষে আদেশ দেয়া হবে বলে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি।”

গাজী তারিক সালমন
হাজতখানার রেজিস্ট্রি যেখানে ১ নম্বরে তারিক সালমনের নাম

বিচারক তার ব্যাখ্যায় আরো বলেন, ‘(কোতোয়ালি) মামলাটি শুনানি চলাকালে উৎসুক জনসাধারণের রোষানল হতে ইউএনও-র ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতের জন্য শুনানি মুলতুবি করা হয়। ইউএনওর আইনজীবী মোখলেছুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে কাগজাত (নথি) দাখিল করতে বলি এবং মৌখিক আদেশ দেয়া হয় যে, নথি দাখিলের পরে পুনরায় শুনানি হবে। আমি তখন ইউএনওকে আদালত কক্ষে বসাতে বলি। আদালতে কর্তব্য পালনরত পুলিশ সদস্যগণ ইউএনও-র সার্বিক ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে সাধ্যমত চেষ্টা করেন।’

“ইউএনওকে আদালতের কাঠগড়া হতে পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে আদালতের কক্ষে বসানোর জন্য আদালত কক্ষের এক দরজা দিয়ে বের হয়ে বারান্দা ব্যবহার করে অন্য দরজা দিয়ে আদালত কক্ষে আনতে হয়েছে। এই সময়ে মিডিয়ার কর্মীরা বা অন্য কেউ কোন ছবি তুলেছেন কিনা তা অবলোকন করা আমার পক্ষে সম্ভব হয়নি। এই সময়ে কি সংবাদ প্রচার করা হয়েছে তাও আমি বিচারকার্য পরিচালনাধীন থাকায় তা জানতে পারিনি।”

Barisal-CMM
সুপ্রিম কোর্টের কাছে পাঠানো বিচারকের ব্যাখ্যা

স্বাধীনতা দিবসের আমন্ত্রণপত্রে জাতির জনক বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে ইউএনও তারিক সালমনের বিরুদ্ধে দণ্ডবিধির ৫০১ ধারায় মানহানির মামলা করেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দুল্লাহ সাজু।

ওই মামলা আমলে নিয়ে গত ৭ জুলাই অতিরিক্ত সিএমএম অমিত কুমার দে ইউএনওর বিরুদ্ধে সমন জারি করেন। সমন পেয়ে গত ১৯ জুলাই সিএমএমের আদালতে ওকালতনামা দাখিল করে জামিন চান ইউএনও। কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় যে ইউএনওর জামিন নামঞ্জুর এবং পরে জামিন মঞ্জুরের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সিএমএমের কাছে ব্যাখ্যা চান সুপ্রিম কোর্ট। রোববার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে লিখিত ব্যাখ্যা দেন বরিশাল মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন।

Tags: ইউএনওইউএনও গাজী তারিক সালমনতারিক সালমন
Previous Post

মোস্তাফিজ এবার ‘আইকন’

Next Post

ভারী বৃষ্টিতে দেশের ৪টি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Next Post
আবহাওয়া

ভারী বৃষ্টিতে দেশের ৪টি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সানোয়ার হোসেন ও জুপিটার ঘোষ (ডানে)

বিপিএলে নিষিদ্ধ ‘বিতর্কিত’ সানোয়ার, জুপিটার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT