চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে নিষিদ্ধ ‘বিতর্কিত’ সানোয়ার, জুপিটার

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
4:44 অপরাহ্ন 24, জুলাই 2017
in স্পোর্টস
A A
সানোয়ার হোসেন ও জুপিটার ঘোষ (ডানে)

সানোয়ার হোসেন ও জুপিটার ঘোষ (ডানে)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর শুরু হওয়ার আগে রংপুর রাইডার্সের ক্রিকেটার জুপিটার ঘোষ ও ম্যানেজার সানোয়ার হোসেনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সোমবার সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বিপিএলের কোনও কার্যক্রমে অংশ নিতে পারবেন না তারা।

বিপিএলের গত আসর শুরুর আগে ম্যানেজারের অনুমতি না নিয়ে মাঝরাতে টিম হোটেলে একজন নারীকে নিয়ে যান জুপিটার। আরো কয়েকটি বিষয়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। তার আগে জুপিটার অভিযোগ করেন দলের ম্যানেজার সানোয়ার হোসেন তাকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন।

সোমবার কল্যাণপুরের একমিভবনে বিপিএলের পঞ্চম আসর আয়োজন সংক্রান্ত বিষয়ে সভা শেষে গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘জুপিটার ঘোষের নাম প্লেয়ার্স লিস্টে থাকবে না। আর সানোয়ার ভাইয়ের নাম যেহেতু প্রথম বিপিএলে ফিক্সিংয়ের সময় এসেছিল। তিনি ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবেন না। বিপিএল থেকে বিতর্কিত কাউকে আমরা সবসময়ই অনুৎসাহিত করি।’

এই দুজনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে কিনা- এমন প্রশ্নে মল্লিক বলেন, ‘একটা ছিল শৃঙ্খলাজনিত ইস্যু আরেকটা ছিল অনৈতিক প্রস্তাব দেওয়ার ব্যাপার। দুইটা অভিযোগের ক্ষেত্রে আমরা দেখেছি জুপিটার ঘোষ শৃঙ্খলা ভেঙেছেন। অনৈতিক প্রস্তাবের ক্ষেত্রে শক্ত কোনও প্রমাণ যে আমরা পেয়েছি তা কিন্তু নয়। সানোয়ার ভাই প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের ম্যানেজার ছিলেন। তখন ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল ওনার বিরুদ্ধে। আমরা চাই না বিতর্কিত কেউ বিপিএলের সঙ্গে যুক্ত থাকুক।’

Tags: বিপিএল-২০১৭
Previous Post

ভারী বৃষ্টিতে দেশের ৪টি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Next Post

মূল্যায়ন পদ্ধতির পরিবর্তনের কারণে এইচএসসিতে পাসের হার কমেছে

Next Post
এইচএসসির ফলাফল

মূল্যায়ন পদ্ধতির পরিবর্তনের কারণে এইচএসসিতে পাসের হার কমেছে

রাজধানীতে ইয়াবা সরবরাহ করত গ্রেফতারকৃতরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT