চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোস্তাফিজ এবার ‘আইকন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:03 অপরাহ্ন 24, জুলাই 2017
in স্পোর্টস
A A

তার নামের সঙ্গে নতুন নতুন তকমা জুটে যাওয়ার ঘটনা বিরল নয়। আবির্ভাবের পর থেকেই পারফরম্যান্স যেমন নজরকাড়া, উপমা জুটে যাওয়ার তালিকাও তেমনি লম্বা। তবে এবার সম্পূর্ণ ভিন্ন একটি উপাধি যুক্ত হচ্ছে মোস্তাফিজুর রহমানের নামের সঙ্গে। বিপিএলের আগামী আসরে ‘আইকন’ ক্যাটাগরির খেলোয়াড় হয়ে মাঠে নামতে যাচ্ছেন কাটার মাস্টার।

সোমবার বিপিএলের গভর্নিং বডির মিটিংয়ে টুর্নামেন্ট দুদিন এগিয়ে আনার বিষয়টিসহ আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। মোস্তাফিজের ‘আইকন’ ক্রিকেটার হওয়ার বিষয়টি ঠিক হয়েছে সেখানেই।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ‘আগের আসরগুলোতে ৭টি দল খেলায় আইকন খেলোয়াড় ছিলেন সাতজন। এবার দল বাড়ায় আইকন খেলোয়াড়ও একজন বেড়েছে। নতুন আইকন ক্রিকেটার হয়েছেন মোস্তাফিজুর রহমান।’

মূলত জাতীয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্স বিচার করেই আইকন ক্রিকেটার ঠিক করা হয়। মোস্তাফিজ গত আসরেই এই এলিট খেতাবটা পেতে পারতেন। কিন্তু চোটের কারণে বিপিএলের শেষ আসরে যে খেলাই হয়নি বাঁহাতি এই পেসারের। এবার প্রথমবার টি-টুয়েন্টি লিগটিতে খেলবেন, আইকন হয়েই। তবে এখনো দল ঠিক হয়নি তার।

আগামী আসরের আইকন ক্রিকেটারদের মধ্যে মাশরাফী বিন মোর্ত্তজা দল নিশ্চিত করেছেন। টাইগারদের ওয়ানডে অধিনায়ক খেলবেন রংপুর রাইডার্সে। আইকন বাকিদের মধ্যে সাকিব আল হাসানকে ঢাকা ডায়নামাইটস নিশ্চিত করে ফেলেছে বলে জানা গেছে। তামিম ইকবাল খেলবেন গতবারের দল চিটাগং ভাইকিংসে। মাহমুদউল্লাহ রিয়াদ খুলনা টাইটানসেই খেলছেন।

মুশফিকুর রহিম বরিশাল বুলসে থাকছেন না নিশ্চিত। কদিন আগে তাকে নিয়ে দলটির ফ্র্যাঞ্চাইজি প্রকাশ্যে বাজে মন্তব্য করায় সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক। একই দলে তার না খেলাটাই ধরে নেয়া যায়। বাকি দুই আইকন সাব্বির রহমান ও সৌম্য সরকারের ফ্র্যাঞ্চাইজি এখনো নিশ্চিত নয়।

কাটার মাস্টার ফিজ

সোমবার বিপিএলের গভর্নিং বডির মিটিংয়ে বাকি সিদ্ধান্তগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল বিদেশি খেলোয়াড় খেলানোর নতুন নিয়ম। এবার প্রতিটি ম্যাচে দলগুলো সর্বনিম্ন তিনজন থেকে সর্বোচ্চ পাঁচজন করে বিদেশি ক্রিকেটারকে একাদশে রাখতে পারবে।

টুর্নামেন্ট শুরুর তারিখও এগিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে। আগামী ৪ নভেম্বরের পরিবর্তে দুদিন এগিয়ে পঞ্চম আসর শুরু হবে ২ তারিখে। এতে উদ্বোধনী অনুষ্ঠান এগিয়ে হবে ৩১ অক্টোবর। আগামী ১৬ সেপ্টেম্বর হবে পঞ্চম আসরের প্লেয়ার্স ড্রাফট।

Tags: মোস্তাফিজুর রহমান
Previous Post

উন্নত চিকিৎসার জন্য সিদ্দিকুরকে বিদেশে পাঠাবে সরকার: ওবায়দুল কাদের

Next Post

তারিক সালমনের হাজতবাস: বিচারকের ব্যাখ্যা ও আসল চিত্র

Next Post
গাজী তারিক সালমন

তারিক সালমনের হাজতবাস: বিচারকের ব্যাখ্যা ও আসল চিত্র

আবহাওয়া

ভারী বৃষ্টিতে দেশের ৪টি সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT