চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইওয়ানেও ছড়িয়েছে করোনা ভাইরাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:44 অপরাহ্ন 21, জানুয়ারি 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের পর এবার তাইওয়ানেও করোনা ভাইরাসে আক্রান্ত এক রোগী সনাক্ত করা হয়েছে।  এই প্রথম সেখানে এই ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া গেল।

জানা গেছে, আক্রান্ত এক নারী (৫০) চীনের উহান শহরে কাজ করে তাইওয়ানে আসেন। সম্প্রতি চীনের উহান প্রদেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার তাইওয়ানের পক্ষ থেকে নতুন করোনা-ভাইরাস আক্রান্ত হওয়ার ঘটনাটি নিশ্চিত করা হয়।

তাইওয়ানের রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণ তাইওয়ানের এই মহিলা সোমবার দ্বীপে ফিরে আসেন। পরে জ্বর ও কাশির মতো লক্ষণ থাকায় বিমানবন্দর থেকে তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল।

তবে ওই ঘটনায় জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। তাইওয়ানে পৌঁছানোর সাথে সাথেই মহিলাকে চিহ্নিত করা হয়েছে। তাইওয়ান ইতোমধ্যে চীনেরে ব্যাপারে বিশেষ সতর্ক জারি করেছে।

চীনের বেইজিং-সাংহাই ছাড়াও গুয়াংডঙ প্রদেশেও ভাইরাসে আক্রান্তের সন্ধান পেয়েছে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন। ভাইরাসটি মানব শরীরের মাধ্যমে সংক্রমিত হচ্ছে বলেও জানান তারা।

চীন ছাড়াও সাউথ কোরিয়া, থাইল্যান্ড এবং জাপানেও করোনা-ভাইরাসের সন্ধান পাওয়া গেছে।

তাইওয়ান এই ভাইরাসটি আরও ছড়িয়ে পড়ার আশঙ্কায় হাসপাতালে বিচ্ছিন্নভাবে এক হাজারেরও বেশি বেড প্রস্তুত করেছে।

চীনে করোনা-ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় ৪ জনের মৃত্যু হয়েছে।  চীনের এই ভাইরাসের কারণে বাংলাদেশে সতর্কতা জারি করা হয়েছে।

বাংলাদেশের যেসকল নাগরিক চীন ভ্রমণ করছেন তাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। চীনের সাথে বাংলাদেশের ভালো যোগাযোগ থাকায় ঢাকা শাহজালাল বিমানবন্দরে নেয়া হয়েছে বিশেষ সতর্কতা।

চীনে গত ডিসেম্বর থেকে দেখা যাওয়া এই নতুন ভাইরাস মূলত ফুসফুসে বড় ধরণের সংক্রমণ ঘটায়। ভাইরাসটিকে এক ধরণের করোনা ভাইরাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি নাক, সাইনাস বা গলার উপরিভাগে সংক্রমণ ঘটায়।

Tags: করোনা ভাইরাসতাইওয়ানতাইওয়ানে করোনা-ভাইরাস
Previous Post

সৌদিতে দূতাবাসের সহায়তায় বকেয়া বেতন পেলেন ইয়াসমিন

Next Post

বিএনপির আন্দোলনে ভাটা, নির্বাচনেও ভাটা: কাদের

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির আন্দোলনে ভাটা, নির্বাচনেও ভাটা: কাদের

চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে একজন নারী অভিনেত্রী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতারণার মারপ্যাঁচে ‘গন্তব্য’: প্রযোজক বললেন ‘আমি নিঃস্ব প্রায়’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT