চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে দূতাবাসের সহায়তায় বকেয়া বেতন পেলেন ইয়াসমিন

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
6:33 অপরাহ্ন 21, জানুয়ারি 2020
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে বাংলাদেশ দূতাবাসের সহায়তায় চাকরিদাতার কাছ থেকে বকেয়া বেতন প্রায় সাড়ে ৯ লাখ টাকা পেয়েছেন নির্যাতনের শিকার বাংলাদেশি গৃহকর্মী ইয়াসমিন আক্তার।

২০১৫ সালে এক চুক্তির পর বাংলাদেশ থেকে পুরুষদের পাশাপাশি নারী শ্রমিক পাঠানো শুরু হয় সৌদি আরবে। সেই থেকে এখন পর্যন্ত প্রায় তিন লাখের মতো নারী শ্রমিক গৃহকর্মী হিসেবে কাজ করছে মরুময় দেশটিতে।

তাদেরই একজন নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার ইয়াসমিন আক্তার। ৪ বছর আগে, ২০১৫ সালের ২৩ ডিসেম্বর গৃহকর্মীর কাজ নিয়ে তিনি পাড়ি জমান সৌদি আরবের তাবুকে।

ইয়াসমিন আক্তারের অভিযোগ, নিয়োগকর্তা আব্দুল হাদিস আল আমরি স্থানীয় প্রশাসনের প্রভাবশালী কর্মকর্তা। কাজে যোগ দেয়ার পরদিন থেকেই ইয়াসমিনের সঙ্গে থাকা মোবাইল ফোনটি কেড়ে নেন তিনি। তারপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। ঠিকমতো খাবার না দেয়ার পাশাপাশি সামান্য ভুল হলে গায়ে হাত তুলতেন, এমনকি দেশে পরিবারের সঙ্গেও কথা বলতে দিতেন না এই নিয়োগকর্তা।

শুধু তাই নয়, মাস শেষে বেতনের টাকা চাইলে বৈদ্যুতিক শকসহ অমানুষিক নির্যাতন চালানো হতো বলে অভিযোগ করেন ইয়াসমিন। এমন অবস্থায় ইয়াসমিন আক্তারের পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সৌদি দূতাবাসে আবেদন করা হয়।

নিয়োগকর্তার বিরুদ্ধে দূতাবাস থেকে অভিযোগ আসার পর ইয়াসমিনের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায় আরও। এক পর্যায়ে ইয়াসমিন আক্তার বাসা থেকে পালিয়ে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আশ্রয় নেন।

পরে দূতাবাসের সহায়তায় স্থানীয় শ্রম আদালতে মামলা করা হয় নিয়োগকর্তার বিরুদ্ধে। চারটি শুনানির পর আদালত ভিকটিমের পক্ষে রায় দেন। ইয়াসমিনের ৪২ মাসের বকেয়া বেতনের ৪২ হাজার সৌদি রিয়াল আদায় করে ইয়াসমিনকে বুঝিয়ে দেন দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের মেহেদী হাসান। বাংলাদেশি মুদ্রায় এর মূল্যমান ৯ লাখ ৪৫ হাজার টাকা।

এ বিষয়ে জানতে চাইলে চ্যানেল আইন অনলাইনকে দূতাবাসের প্রেস কাউন্সিল ফখরুল ইসলাম বলেন, দীর্ঘদিন জেদ্দা কনস্যুলেটের প্রচেষ্টায় এবং পরে দূতাবাসের অক্লান্ত পরিশ্রমে সঠিকভাবে নিয়োগকর্তার বিরুদ্ধে স্থানীয় শ্রম আইনে মামলা করা হয়। কিন্তু নিয়োগকর্তা সৌদি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হওয়ায় মামলায় জিততে অনেক বেগ পেতে হয়েছে।

‘তবে এ কথা প্রমাণিত হয়েছে আইনের শাসন এবং যথাযথ ডকুমেন্ট থাকলে নিয়োগকর্তা যত বড় শক্তিশালী হোক না কেন, শ্রমিকদের পাওনা দিতে বাধ্য হয় এবং দূতাবাসের পক্ষে নির্যাতিত শ্রমিকদের জন্য কাজ করতে সহজ হয়,’ মন্তব্য করেন তিনি।

ফখরুল ইসলামের পরামর্শ, বাংলাদেশ থেকে যারাই কাজের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমাবেন তারা যেন দূতাবাসের নম্বরসহ যাবতীয় ডকুমেন্ট এবং সঠিক ট্রেনিং নিয়ে কাজ সম্পর্কে সচেতন হয়ে প্রবাসে আসেন। তাহলে ওইসব শ্রমিকদের সমস্যা অনেকাংশে কমে যাবে।

মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। দেশটিতে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের প্রায় ২২ লাখ প্রবাসী কাজ করছেন। পরিবারের সচ্ছলতার জন্য মরুর প্রচণ্ড খরতাপে কাজ করে এই প্রবাসীরা বাংলাদেশের রেমিটেন্স এর মাধ্যমে অর্থ প্রেরণ করে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রেখে চলেছেন।

সম্ভাবনাময় এই খাতটিতে বাংলাদেশী প্রচুর সংখ্যক নারী শ্রমিক কাজ করার সুযোগ রয়েছে বলে মনে করছেন প্রবাসীরা। কিন্তু পাঠানো নারী শ্রমিকদের সঠিকভাবে ট্রেনিং না করে পাঠানো এবং কিছুসংখ্যক দালালদের খপ্পরে পড়ে বিভিন্ন সময় এসব নারী শ্রমিকদের পড়তে হচ্ছে নানা সমস্যায়।

Tags: সৌদি আরব
Previous Post

নেপাল ভ্রমণে গিয়ে ৮ ভারতীয়র অস্বাভাবিক মৃত্যু

Next Post

তাইওয়ানেও ছড়িয়েছে করোনা ভাইরাস

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

তাইওয়ানেও ছড়িয়েছে করোনা ভাইরাস

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির আন্দোলনে ভাটা, নির্বাচনেও ভাটা: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT