চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতারণার মারপ্যাঁচে ‘গন্তব্য’: প্রযোজক বললেন ‘আমি নিঃস্ব প্রায়’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:23 অপরাহ্ন 21, জানুয়ারি 2020
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ছবি, যেখানে একজন নারী অভিনেত্রী দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে ‘গন্তব্য’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন তরুণ পরিচালক অরণ্য পলাশ। এখন পর্যন্ত বিভিন্ন ইস্যুতে বহুবার আলোচনার কেন্দ্রে এসেছে ছবিটি! আরো একবার আলোচনায় সেই ‘গন্তব্য’!

এবার ছবিটি নিয়ে প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুললেন এই সিনেমার প্রযোজক এলিনা শাম্মী। বিষয়টি নিয়ে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন প্রযোজক ও পরিবেশক সমিতিতে।

গত ১৯ জানুয়ারি লিখিত অভিযোগে এলিনা শাম্মী জানিয়েছেন, সিনেম্যাক্স মুভির কর্ণধার মনিরুজ্জামান ‘গন্তব্য’ সিনেমা ৩৮ লাখ টাকা ক্রয়ের আশ্বাস দেন এবং মৌখিকভাবে তাদের সঙ্গে ছবিটি কিনে নেয়ার কথাও বলেন। পরবর্তীতে সিনেমাটি কিনতে কালক্ষেপণ করলে প্রযোজক এলিনা শাম্মী বুঝতে পারেন, এই আশ্বাস ছিল পুরোপুরি মিথ্যে ও বানোয়াট! যারা সিনেমাটি কিনতে আগ্রহী ছিল তারা সবাই সরে গেছে। এখন মনিরুজ্জামান ‘গন্তব্য’ না কিনে নেওয়ায় মুক্তিতে বিশাল অনিশ্চয়তা দেখা দিয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করেন শাম্মী।

এমন প্রতারণার কারণে এলিনা শাম্মী প্রযোজক সমিতির কাছে সুষ্ঠ সমাধান চেয়েছেন।

‘গন্তব্য’ ছবির একটি দৃশ্যে আমান রেজা ও এলিনা শাম্মী…

এদিকে প্রযোজক এলিনা শাম্মীর লিখিত অভিযোগের বিষয়ে কিছুই জানেন না উল্লেখ করে অভিযুক্ত মনিরুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, মানবিক দিক বিবেচনা করে ‘গন্তব্য’ সিনেমা আমি নিতে চেয়েছিলাম, এটা সত্য। টোটাল প্যাকেজ দিতে চেয়েছিলাম ৩৮ লাখ টাকা! বলেছিলাম সেন্সর কপি বা যদি কোনো পুরস্কার অর্জন হয় সেগুলো সব আমার হবে। সিনেমা দেখার পর শর্ত দিয়েছিলাম কিছু জায়গায় সংশোধন করতে হবে। নইলে মানুষ গ্রহণ করবে না। এরমধ্যে তিনমাস সময় নিয়েও সিনেমার কোথাও সংশোধন করে নাই। পরে আমি সিনেমাটি কেনার সিদ্ধান্ত থেকে সরে আসি।

প্রযোজক মনিরুজ্জামানের বক্তব্য পুরোপুরি মিথ্যে বলে দাবি করলেন ‘গন্তব্য’ সিনেমার প্রযোজক এলিনা শাম্মী।

এ বিষয়ে চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে তিনি বলেন, উনি যা বলছেন মিথ্যে। সিনেমায় কিছু সংশোধন করেছি বলেই দেরি হয়েছে। এটাও লিখিত অভিযোগে জানিয়েছি। তার সঙ্গে যা যা কথা হয়েছে সবকিছুর প্রমাণ (রেকর্ড) রেখেছি। প্রযোজক সমিতিতে প্রমাণের বিষয়ে জানিয়েছি। শুধু আমার সঙ্গে নয়, উনি একাধিক জনের সঙ্গে এমন প্রতারণা করেছেন, প্রযোজক ও পরিবেশক সমিতির নাম ভাঙ্গাছেন।

এলিনা শাম্মী বলেন, পুরো সিনেমাটি নির্মাণ করতে গিয়ে ৬৫ লাখ টাকার মতো খরচ হয়েছে। নিজেই বিভিন্নভাবে ম্যানেজ করে ৪৫ লাখ টাকার মতো দিয়েছি। অরণ্য পলাশ লাখ দশেক টাকা ম্যানেজ করেছিল। এরমধ্যে বিভিন্ন টেকনিশিয়ান বাবদ ইন্ডাস্ট্রির মানুষরা ২৫ লাখ টাকার মতো পাবেন। নিজের লাভের কথা ভাবছি না। এখন আমি নিঃস্ব প্রায়!

তিনি আরো বলেন, ঋণের টাকা শোধ করার জন্য এবং মনিরুজ্জামান অতিরিক্ত আগ্রহ দেখিয়েছিলেন সেজন্য ৩৮ লাখেই তাকে দিতে চেয়েছিলাম। কিন্তু এর আগে একবার পরিচালকের মাধ্যমে প্রতারিত হয়েছিলাম, আবার গন্তব্য ক্রয়ের কথা বলে আরেকজনের কাছ থেকে প্রতারিত হলাম। এর সুষ্ঠু সমাধান চাই।

এ ব্যাপারে প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু চ্যানেল আই অনলাইনকে বলেন, ১৯ জানুয়ারি এলিনা শাম্মী প্রযোজক সমিতিতে লিখিত অভিযোগ করেছেন সহযোগী সদস্য মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে। দ্রুত বিষয়টি নিয়ে আমরা মিটিংয়ে বসব এবং সুষ্ঠ সমাধানে উপায় বের করার চেষ্টা করবো।

‘গন্তব্য’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক ফেরদৌস, জয়ন্ত চট্টোপাধ্যায়, আইরিন, কাজী রাজু, আফফান মিতুলসহ অনেকে।

Tags: আইরিনআফফান মিতুলএলিনা শাম্মীকাজী রাজুগন্তব্যজয়ন্ত চট্টোপাধ্যায়প্রযোজক সমিতিফেরদৌসলিড বিনোদন
Previous Post

বিএনপির আন্দোলনে ভাটা, নির্বাচনেও ভাটা: কাদের

Next Post

‘দীর্ঘ মেয়াদে’ অধিনায়কত্ব বোর্ডের ব্যাপার

Next Post

‘দীর্ঘ মেয়াদে’ অধিনায়কত্ব বোর্ডের ব্যাপার

সাবেক ছাত্রলীগ নেতা ওমর ফারুকের ছবি, নিখোঁজের খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক ছাত্রলীগ নেতা ওমর ফারুক নিখোঁজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT