চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দেশে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের উৎসাহিত করা হচ্ছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:39 অপরাহ্ন 28, জুন 2022
in তথ্যপ্রযুক্তি
A A
তরুণদের অংশগ্রহণে ডিজিটাল ইভেন্টের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণ আইটি পেশাজীবিদের বাংলালিংক উৎসাহিত করছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম।

বাংলালিংক ও স্টার্টআপ বাংলাদেশ যৌথভাবে আগারগাঁওয়ের বিসিসি মিলনায়তনে “রোড টু নিউ ডিজিটাল ইকোসিস্টেম – ডেভেলপিং টেক এন্ট্রাপ্রেনিউরস” শীর্ষক একটি সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম বলেন, “বাংলালিংক দেশে তৈরি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে যেভাবে আমাদের তরুণ আইটি পেশাদারদের উৎসাহিত করছে, তা সত্যিই আশাব্যঞ্জক। এই ধরনের প্ল্যাটফর্মগুলিকে কাজে লাগিয়ে তারা আইটি সেক্টরের উন্নয়নে অবদান রাখার পাশাপাশি নিজেদেরকে সফল উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে। প্রতিভাবান তরুণরা স্থানীয় প্রযুক্তি বাজারের সাথে সরাসরি যুক্ত হতে পারলে প্রযুক্তিভিত্তিক উদ্যোগে তাদের সম্ভাবনা উন্মোচিত হবে।”

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর সামি আহমেদ বলেন, “দেশের প্রযুক্তি ও স্টার্টআপ খাতের উন্নয়নে শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের সহযোগিতা নিয়ে সম্ভাবনাময় আইটি উদ্যোক্তারা নিজেদেরকে সঠিকভাবে বিকাশের সুযোগ পাবে। আমরা আমরা বাংলালিংক-এর এই উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আশা করি এই ধরনের অন্যান্য প্রতিষ্ঠানগুলিও অ্যাপলিংক-এর মতো নিতে এগিয়ে আসবে।”

বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন,“প্রযুক্তি খাতে দেশের প্রতিভাবানদের ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে বাংলালিংক দেশে তৈরি প্ল্যাটফর্ম ‘অ্যাপলিংক’-এর যাত্রা শুরু করেছে। আমরা সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তি বাজার তৈরির মাধ্যমে স্থানীয় ডেভেলপার এবং গ্রাহকদের মধ্যে ব্যবধান কমিয়ে আনতে চাই। আমি দেশের প্রতিভাবান তরুণ আইটি পেশাদারদেরকে অ্যাপলিংক-এর সুবিধা ব্যবহার করে দেশের জন্য উপযোগী সেবা তৈরিতে আমন্ত্রণ জানাচ্ছি।”

টেকসই আইটি শিল্প গড়ে তোলার লক্ষ্যে বাংলালিংক দেশের প্রতিভাবান আইটি উদ্যোক্তাদের সহযোগিতা করে যাবে।

Tags: ডিজিটাল প্ল্যাটফর্মবাংলালিংক
Previous Post

রকেট্রি নিয়ে ছুটছেন মাধবন

Next Post

চালু হলো এবি ব্যাংক-বিকাশ লেনদেনের দ্বিমুখী সেবা

Next Post
AB Bank ও bKash এর মধ্যে লেনদেনের দ্বিমুখী সেবা উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

চালু হলো এবি ব্যাংক-বিকাশ লেনদেনের দ্বিমুখী সেবা

ফুটবল তারকারা ছুটিতে বিভিন্ন স্থানে উপভোগ করছেন অবসর সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-রোনালদো-নেইমাররা ছুটিতে কে কোথায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT