চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রকেট্রি নিয়ে ছুটছেন মাধবন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 28, জুন 2022
in বিনোদন
A A
মাধবনসহ অন্যান্য অভিনেতারা সিনেমার সেটে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী ১ জুলাই মুক্তি পেতে যাচ্ছে আর মাধবন অভিনীত, পরিচালিত ও প্রযোজিত প্রথম সিনেমা ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’। ভারতে এই প্রথম কোন সিনেমা যেখানে একাধারে ইংরেজি, হিন্দি ও তামিলে শুটিং হয়েছে দেশ বিদেশের বিভিন্ন লোকেশনে।

মাধবনের কথায়, ‘ছয় বছর লেগেছে আমাদের এই স্বপ্নপূরণ করতে। মাঝের দুই বছর কোভিডের জন্য আমরা কাজ করতে পারিনি। এই প্রথম কোন ভারতীয় সিনেমায় রকেট ইঞ্জিন দেখানো হবে। হিন্দি ও ইরেজি ভার্সনে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাহরুখ খান আর তামিল সেই চরিত্র করছেন দক্ষিণের আরেক সুপারস্টার সুরিয়া।’

ভারতে এর আগে বায়োপিকের ক্ষেত্রে দেখা গেছে খেলোয়াড় বা রাজনীতিবিদ নিয়ে নির্মাণের প্রবণতা বেশি, কিন্তু বৈজ্ঞানিক কর্মকাণ্ড নিয়ে বায়োপিক এই প্রথমবার। এই সিনেমায় নাম্বি নারায়ানানের চরিত্রে অভিনয় করা মাধবন কোন প্রস্থেথিক ব্যবহার করেননি। ২৯ থেকে ৭৯ বছর, এই দীর্ঘ সময় বড়পর্দায় ফুটিয়ে তুলতে যে তাকে কসরত করতে হয়েছে, তা নিয়েও কোন দ্বিমত নেই।

কিন্তু কেন এই বিষয় নিয়ে সিনেমা? সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন মাধবন। রাখঢাক না রেখে তিনি বলেছেন, ‘নাম্বি নারায়ানান ভারতের একজন অন্যতম সেরা বৈজ্ঞানিক। ইসরোর ইতিহাসে ওনার অবদান ভোলার নয়। কিন্তু এই মানুষটিকেই যখন অপবাদ দেওয়া হল, চোর বলা হল, তখন সবচেয়ে বড় অবিচার করা হয়েছে। কিন্তু বাস্তবের মুখে দাঁড়িয়ে নিঃসন্দেহে এই মানুষটি, যিনি পরবর্তীকালে নির্দোষ প্রমাণিত হয়েছেন, তাকে জানা দরকার।’

তিনি বলেন, ‘মহাকাশের পৃথিবীতে ভবিষ্যৎ লুকিয়ে আছে আমাদের। তাই এই মানুষটির জীবন গুরুত্বপূর্ণ। আমি যখন সরাসরি এই মানুষটির সাথে কথা বলেছি, তখন বিশ্বাস করেছি এই সিনেমাটি খুব জরুরি। ব্যক্তিগতভাবে এই কাজের ক্ষেত্রে আমি অভিনেতা ও পরিচালক, এই দুই ভূমিকা খুবই উপভোগ করেছি।’

সম্প্রতি ছবিটির প্রচারণায় কলকাতায় গিয়েছিলেন আর মাধবন। এছাড়াও বর্তমানে হায়দরাবাদ সহ আরও বেশ কিছু জায়গায় ছবিটির প্রচারণার জন্য যাচ্ছেন তিনি।

Tags: আর মাধবনইংরেজিতামিলবলিউডশাহরুখ খানসিনেমাসুরিয়াহিন্দি
Previous Post

নড়াইলে শিক্ষক লাঞ্ছনায় আটক ৩

Next Post

‘দেশে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের উৎসাহিত করা হচ্ছে’

Next Post
তরুণদের অংশগ্রহণে ডিজিটাল ইভেন্টের ছবি, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দেশে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণদের উৎসাহিত করা হচ্ছে’

AB Bank ও bKash এর মধ্যে লেনদেনের দ্বিমুখী সেবা উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

চালু হলো এবি ব্যাংক-বিকাশ লেনদেনের দ্বিমুখী সেবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT