চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-রোনালদো-নেইমাররা ছুটিতে কে কোথায়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:51 অপরাহ্ন 28, জুন 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল তারকারা ছুটিতে বিভিন্ন স্থানে উপভোগ করছেন অবসর সময়. Channel i News - চ্যানেল আই নিউজ

দলবদলে পছন্দের সেরাদের নিয়ে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো। সেসব নিয়ে ভাবান্তর নেই ফুটবলে রাজ করে চলা সময়ের তারকাদের। তাদের হাতে এখন নিজের জন্য, পরিবারের জন্য, বন্ধুদের জন্য অখণ্ড অবসর। এখন সময় ছুটির। নতুন লিগ মৌসুম শুরুর আগে নিজেদের রিচার্জ করে নিতে সমুদ্র ভিড় করেছেন তারকারা। স্পেনের ইবিজা বিচ থেকে যুক্তরাষ্ট্রের মিয়ামি, বসেছে চাঁদের হাট।

একজন ব্যক্তি শোবার ঘরে শুয়ে আছেন, কুশনে মাথা রেখে।. Channel i News - চ্যানেল আই নিউজ
সুয়ারেজ তুলেছেন ঘুমন্ত মেসির এই ছবি

নিজের ৩৫তম জন্মদিন উপলক্ষে চিরচেনা স্পেনে ছুটে গিয়েছেন মেসি। সঙ্গী হয়েছেন সহধর্মীনী আন্তনেল্লা। জন্মদিনের আনন্দ বাড়িয়ে দিতে সেখানে যুক্ত হয়েছেন প্রিয় বন্ধু লুইস সুয়ারেজ। বার্সার সাবেক সেরা তারকাদের সাথে যুক্ত হয়েছেন তরুণ ফের্রান তরেসও। ছুটি কাটানোর ছলে যদি মিলে যায় কোনো সাফল্যের টোটকা, তবে তো কথাই নেই স্প্যানিশ তারকার তরেসের।আবেগময় পোজে সমুদ্রের পাশে দাঁড়ানো একজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালের বিপক্ষে প্রতিশোধ নেয়ার কথা জানিয়েও পেরে ওঠেননি লিভারপুল তারকা মোহাম্মেদ সালাহ। দলবদল নিয়ে তাকে ঘিরে চলছে নানা গুঞ্জন। সেদিকে খেয়াল নেই মিশরীয় ফরোয়ার্ডের। ছুটি কাটাতে মিয়ামি সৈকতে ছুটে গেছেন। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের জানিয়েছেন সে খবর। একই সৈকতে ঘুরতে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা জেসে লিংগার্ড, তবে সালাহ সাথে দেখা হয়নি তার।সেলিব্রিটি ও তারকা ব্যক্তিরা পার্টিতে মজা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লাস ভেগাসের নাইট পার্টিতে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের সাথে অবশ্য দেখা হয়ে গেছে লিংগার্ডের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি পোস্ট করে জানিয়ে দিয়েছেন সেটি।তিনজন যুবক বিমানবন্দরে হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এদিকে ফ্লোরিডার ঐ সৈকতে একই সময়ে ঘুরতে গেছেন ব্রাজিলিয়ান সাবেক রোনালদিনহো, উত্তরসূরি ভিনিসিয়াস জুনিয়র ও আর্জেন্টাইন তারকা পাওলো দিবালাও সেখানে। তিনজনই উঠেছেন একই বিলাসবহুল হোটেলে। যেখানে খোশ আমেজে নিজেদের চাঙ্গা রেখে সময় কাটাচ্ছেন।ছোট ছেলে সুইমিং পুলে জলরাশি উপভোগ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল ভক্তদের হতাশ করে আরও তিন বছর পিএসজিতে থাকার সিদ্ধান্ত নিয়ে জলকেলি করতে সুইমিং পুলে নেমে পড়েছেন এমবাপে। সময়টা বেশ উপভোগ করছেন। কদিন আগেই ছুটে গিয়েছিলেন অনাথ আশ্রমে। ব্যস্ত সৈকতে না গিয়ে সুইমিং পুলেই গোসল সারছেন ফরাসি তারকা। পানিতে ডুব দিয়ে যদি ভুলে থাকা যায় রিয়াল সমর্থকদের কড়া সমালোচনা, তবে সে-ই ভালো!ফ্যামিলি ট্রিপে মেসি-রোনালদো-নেইমাররা ছুটিতে আকাশপথে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিস্টিয়ানো রোনালদো সপরিবারে ছুটে গেছেন মায়োর্কায়। কিছুটা আলাদা পরিবেশে সময় কাটাতে ব্যক্তিগত বিমানে চেপে সেখানে গেছেন পর্তুগিজ মহাতারকা। থাকছেন বিলাসবহুল ভিলায়। রয়েছেন আয়েশি মেজাজে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন সুখী বিশাল পরিবারের ছবি।

Tags: এমবাপেতরেসদিবালানেইমারভিনিসিয়াসমেসিরোনালদোলিড স্পোর্টসসালাহসুয়ারেজ
Previous Post

চালু হলো এবি ব্যাংক-বিকাশ লেনদেনের দ্বিমুখী সেবা

Next Post

বরগুনায় ড্রাগন চাষে লাভবান কৃষক

Next Post
ড্রাগন ফলের বাগানে কৃষকের কাজ, বরগুনায় লাভবান চাষীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বরগুনায় ড্রাগন চাষে লাভবান কৃষক

লিভারপুল ফুটবল দল চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বার্সেলোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT