চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডার্কনেটে বিক্রি হচ্ছে করোনার ভ্যাকসিন, ভুয়া নেগেটিভ টেস্ট রিপোর্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 23, মার্চ 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনার ভ্যাকসিনের বোতল ও স্নায়ু স্যাঁতসেঁতে সেরিন্জের সিরিঞ্জ. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের ভ্যাকসিন, ভ্যাকসিন পাসপোর্ট এবং ভুয়া নেগেটিভ টেস্ট রিপোর্ট বিক্রি হচ্ছে ডার্কনেটে।

সেখানে অ্যাস্ট্রাজেনেকা, স্পুটনিক, সিনোফার্ম অথবা জনসন অ্যান্ড জনসনের ভ্যাকসিনের মূল্য বলা হয়েছে ৫০০ থেকে ৭৫০ মার্কিন ডলার।

গবেষকরা বলছেন, তারা ডার্কনেটে ভ্যাকসিন নিয়ে বিজ্ঞাপন বাড়তে দেখছেন। তবে সেসব ভ্যাকসিন সত্যিকারের কিনা তা নিশ্চিত করতে পারেনি বিবিসি।

ডার্ক ওয়েব হিসেবেও পরিচিত ডার্ক নেট ইন্টারনেটেরই একটা অংশ, যেখানে শুধু কিছু নির্দিষ্ট ব্রাউজার টুল দিয়েই প্রবেশ করা যায়।

সাইবার সিকিউরিটি কোম্পানি চেক পয়েন্টের গবেষকরা গত জানুয়ারি থেকে হ্যাকিং ফোরাম ও অন্যান্য মার্কেটেপ্লেস পর্যবেক্ষণ করছে।  সেসময়ে ভ্যাকসিন নিয়ে এসব বিজ্ঞাপন প্রথম চোখে পড়ে।  তারা বলছেন, সেসময় যেটা ১২০০ ছিলো বর্তমানে সেই বিজ্ঞাপনের পরিমাণ ৩ গুণ বেড়েছে।

এসব ভ্যাকসিনের বিক্রেতাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ফ্রান্স ও রাশিয়ার।  রাশিয়ান সিরিলিক ভাষার পাশাপাশি ইংরেজিতেও একাধিক বিজ্ঞাপন পেয়েছে গবেষকরা।

ভ্যাকসিনের বিজ্ঞাপনে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের মূল্য বলা হয়েছে ৫০০ ডলার, জনসন অ্যান্ড জনসন বা স্পুটনিকেরটা ৬০০ ডলার, সিনোফার্মেরটা ৭৫০ ডলার।

এর মধ্যে একজন বিক্রেতা একদিনের মধ্যে ডেলিভারি দেয়ারও প্রতিশ্রুতি দিচ্ছে।  হ্যাকিং ফোরামে আরেকটি বিজ্ঞাপন বলছে, তারা ভুয়া নেগেটিভ টেস্ট সরবরাহ করে। তারা আরও বলছে, প্রবাসে ভ্রমণ বা চাকরির জন্য আমরা নেগেটিভ কোভিড টেস্ট সরবরাহ করি। দুটি নেগেটিভ টেস্ট রিপোর্ট কিনলে একটি বিনামূল্যে দেয়ার অফারও দিচ্ছে তারা।

কিছু অবকাশযাপন অপারেটর ভ্যাকসিন সার্টিফিকেট চায় যাত্রীদের। ভ্যাকসিন পাসপোর্টের কথা ভাবা হচ্ছে যুক্তরাজ্যেও। সেখানে বার বা স্টেডিয়ামে প্রবেশের জন্য এই পাসপোর্ট থাকতে হবে।

ইউরোপীয়ান কর্মকর্তারাও গ্রিন ডিজিটাল সার্টিফিকেটের পরিকল্পনা ঘোষণা করেছে।  এতে করে যারাই করোনাভাইরাসের ভ্যাকসিন নিবে, যাদের টেস্টে রিপোর্ট নেগেটিভ আসবে বা সম্প্রতি এই ভাইরাসের কবল থেকে উঠে আসবে তারাই ইইউয়ের দেশগুলোতে ভ্রমণ করতে পারবে।

চেক পয়েন্টের গবেষকরা বলেছেন, তারা একজন সেলারের কাছ থেকে ৭৫০ ডলারে সিনোফার্মের একটি ভ্যাকসিন কিনেছেন, এখন সেটি রিসিভ করবেন।

জালিয়াতি রোধের অংশ হিসেবে চেক পয়েন্ট দেশগুলোকে ভ্যাকসিনের তথ্য কিউআর কোড পদ্ধতির মাধ্যমে সংরক্ষণের আহ্বান জানিয়েছে।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসভ্যাকসিন
Previous Post

গানেই অনন্তকাল বেঁচে থাকবেন শাহনাজ রহমতউল্লাহ

Next Post

শতরানের জুটি ভাঙার পর ক্যাচ মিসের মহড়া

Next Post
ক্রিকেটার অস্ট্রেলিয়ার ব্যাটিং দৃশ্য, ক্যাচ মিসের পর উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

শতরানের জুটি ভাঙার পর ক্যাচ মিসের মহড়া

ওবায়দুল কাদের বিএনপির কর্মসূচি নিয়ে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মোদির সফর নিয়ে অস্থিরতা তৈরির কোন উস্কানি না দেওয়ার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT