চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতরানের জুটি ভাঙার পর ক্যাচ মিসের মহড়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:55 অপরাহ্ন 23, মার্চ 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার অস্ট্রেলিয়ার ব্যাটিং দৃশ্য, ক্যাচ মিসের পর উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৩ রানে তিন সাফল্যে নতুন বলের কাজটা দারুণ করেছিলেন মোস্তাফিজ ও মেহেদী। কিন্তু বল পুরনো হতেই প্রতিরোধ গড়ে জুটি জমিয়ে ফেলেন ডেভন কনওয়ে ও টম ল্যাথাম। শতরান পেরোনো সেই জুটি ভেঙেছেন তামিম ইকবাল।

তার পরের ওভারেই তাসকিন আহমেদের বলে নতুন ব্যাটসম্যান জেমস নিশামের ক্যাচ ছেড়েছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। মেহেদী হাসান কট অ্যান্ড বোল্ড করার সুযোগ পেয়েছিলেন কিউই অধিনায়ককে ল্যাথামকে। পরপর দুই ওভারে দুই সহজ ক্যাচ মিস করেছে বাংলাদেশ।

সরাসরি থ্রো’য়ে কনওয়েকে রানআউট করে অধিনায়ক তামিম ভাঙেন কিউইদের ১১৩ রানের চতুর্থ উইকেট জুটি। ৯৩ বলে ৭২ রান করেন কনওয়ে। কিউই অধিনায়ক ল্যাথাম ফিফটি পেরিয়ে আছেন অপরাজিত।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান। জিততে করতে হবে ৬৬ বলে ৬৮ রান।

শুরুতেই মারমুখী হয়ে ওঠা মার্টিন গাপটিলকে কাটারে ক্যাচ দিতে বাধ্য করে নিজেই তালুবন্দী করে প্রথম সাফল্য আনেন মোস্তাফিজুর রহমান। ৩ চার এক ছয়ে ২৪ বলে ২০ করে ফেরেন কিউই ওপেনার।

আরেক ওপেনার হেনরি নিকোলসকে (১৩) বোল্ড করেন মেহেদী হাসান। তরুণ অফস্পিনার চারে নামা উইল ইয়ংকেও (১) সাজঘরের পথ দেখিয়েছেন বোল্ড করে।

শুরুতে তামিম ইকবালের ১০৮ বলে ৭৮ ও মোহাম্মদ মিঠুনের ৫৭ বলে অপরাজিত ৭৩ রানে ৫০ ওভারে ৬ উইকেটে ২৭১ রান জমিয়েছে বাংলাদেশ।

Tags: কনওয়েটম ল্যাথামতামিমতামিমের ফিফটিদ্বিতীয় ওয়ানডেমিঠুনমেহেদীমোস্তাফিজলিড স্পোর্টস
Previous Post

ডার্কনেটে বিক্রি হচ্ছে করোনার ভ্যাকসিন, ভুয়া নেগেটিভ টেস্ট রিপোর্ট

Next Post

মোদির সফর নিয়ে অস্থিরতা তৈরির কোন উস্কানি না দেওয়ার আহ্বান

Next Post
ওবায়দুল কাদের বিএনপির কর্মসূচি নিয়ে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মোদির সফর নিয়ে অস্থিরতা তৈরির কোন উস্কানি না দেওয়ার আহ্বান

পরিবারের সঙ্গে আলোচনা করছে যুবক, মনোযোগী ও চিন্তিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রেষ্ঠ ছবি ‘ছিছোড়ে’, আনন্দ-বেদনায় সুশান্তকে স্মরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT