চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গানেই অনন্তকাল বেঁচে থাকবেন শাহনাজ রহমতউল্লাহ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:44 অপরাহ্ন 23, মার্চ 2021
in বিনোদন
A A

৬৭ বছর বয়সে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে ২০১৯ সালের ২৩ মার্চ মারা যান কিংবদন্তী শিল্পী শাহনাজ রহমতউল্লাহ। তিনি নেই, কিন্তু তার রেখে যাওয়া গান মানুষের মুখে মুখে।

এইতো, দু’দিন পরেই স্বাধীনতা দিবস। পাড়ায়-মহল্লায় বাজবে স্বাধীনতার গান, দেশাত্মবোধক গান, জাগরণের গান। অনেক গানের মধ্যে বাজবে শাহনাজ রহমতউল্লাহর গাওয়া গানগুলোও। যে গানগুলো স্বাধীনতা যুদ্ধের সময় বাংলার মানুষকে অনুপ্রাণিত করেছে, উৎসাহ যুগিয়েছে।

দীর্ঘ ৫০ বছর গান গেয়েছেন শাহনাজ রহমতউল্লাহ। এরপর আনুষ্ঠানিকভাবে গান থেকে বিরতি নেন তিনি। এই লম্বা সময়ের ক্যারিয়ারে অসংখ্য গান গেয়ে মানুষের মন জয় করেছেন, কিন্তু কখনোই চটুল গানে কণ্ঠ দিতে দেখা যায়নি তাকে। তবুও তার গাওয়া সব গানই হিট।

এক নদী রক্ত পেরিয়ে, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়, একতারা তুই দেশের কথা বল রে এবার বল, আমার দেশের মাটির গন্ধে, আমায় যদি প্রশ্ন করে, জয় বাংলা বাংলার জয়, প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ- গানগুলো ছাড়া যে কোনো জাতীয় দিবস অপূর্ণ রয়ে যায়!

আবার ‘সাগরের তীর থেকে’, ‘ওই ঝিনুক ফোটা সাগর বেলায়’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘তুমি সাত সাগরের ওপার হতে আমায় ডেকেছো’ এমন আরও অনেক গান ছাড়া ভালোবাসা পানসে লাগে।

বিবিসির জরিপে সর্বকালের সেরা ২০ বাংলা গানের তালিকায় শাহনাজ রহমতউল্লাহর গাওয়া চারটি গান স্থান পেয়েছে। গানগুলো খান আতাউর রহমানের কথা ও সুরে এক নদী রক্ত পেরিয়ে, গাজী মাজহারুল আনোয়ারের কথা ও আনোয়ার পারভেজের সুরে জয় বাংলা বাংলার জয়, একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয় এবং একতারা তুই দেশের কথা বলরে এবার বল।

তার মধ্যে উল্লেখযোগ্য কিছু গান হলো, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘ওই ঝিনুক ফোটা সাগর বেলায়’, ‘আমি সাত সাগরের ওপার হতে’, ‘কে যেন সোনার কাঠি ছোঁয়ায় প্রাণে’, ‘ফুলের কানে ভ্রমর এসে’, ‘তুমি কি সেই তুমি’, ‘পারি না ভুলে যেতে’, ‘আমার ছোট্ট ভাইটি মায়ায় ভরা মুখটি’, ‘স্বপ্নের চেয়ে সুন্দর কিছু নেই’, ‘বন্ধুরে তোর মন পাইলাম না’, ‘যেভাবে বাঁচি বেঁচে তো আছি’, ‘শোনেন শোনেন জাহাঁপনা’, ‘আমি যে কেবল বলে তুমি’, ‘একটু সময় দিলে না হয়’, ‘আবার কখন কবে দেখা হবে’, ‘তোমার আগুনে পোড়ানো এ দুটি চোখে’, ‘এই জীবনের মঞ্চে মোরা’, ‘বারোটি বছর পরে’, ‘আরও কিছু দাও না দুঃখ আমায়’, ‘যদি চোখের দৃষ্টি দিয়ে চোখ বাঁধা যায়’, ‘ও যার চোখ নাই’, ‘ঘুম ঘুম ঘুম চোখে’, ‘আমি তো আমার গল্প বলেছি’, ‘খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছ’, ‘আষাঢ় শ্রাবণ এলে নেই তো সংশয়’, ‘একটি কুসুম তুলে নিয়েছি’, ‘আমায় তুমি ডাক দিলে কে’, ‘ওই আকাশ ঘিরে সন্ধ্যা নামে’, ‘আমি ওই মনে মন দিয়েছি যখন’, ‘আমার সাজানো বাগানের আঙিনায়’, ‘দিগন্ত-জোড়া মাঠ’, ‘তোমার আলোর বৃন্তে’।

গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অর্জন করেছেন রাষ্ট্রীয় একুশে পদক, ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড’-এর ২০১৬ সালে গুণী এই শিল্পীকে আজীবন সম্মাননা প্রদান করে। এছাড়াও বহু দেশিয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন গুণী এই শিল্পী।

Tags: গানজয় বাংলা বাংলার জয়দেশের গানলিড বিনোদনশাহনাজ রহমতউল্লাহশিল্পী
Previous Post

চাঁদপুরের ৪ লঞ্চঘাটে পণ্টুন না থাকায় যাত্রীদের দুর্ভোগ 

Next Post

ডার্কনেটে বিক্রি হচ্ছে করোনার ভ্যাকসিন, ভুয়া নেগেটিভ টেস্ট রিপোর্ট

Next Post
করোনার ভ্যাকসিনের বোতল ও স্নায়ু স্যাঁতসেঁতে সেরিন্জের সিরিঞ্জ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডার্কনেটে বিক্রি হচ্ছে করোনার ভ্যাকসিন, ভুয়া নেগেটিভ টেস্ট রিপোর্ট

ক্রিকেটার অস্ট্রেলিয়ার ব্যাটিং দৃশ্য, ক্যাচ মিসের পর উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

শতরানের জুটি ভাঙার পর ক্যাচ মিসের মহড়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT