চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেলিভিশন থেকে এসে বলিউডে সফল যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:53 অপরাহ্ন 04, মে 2020
in বিনোদন
A A
বলিউডে সফল বাংলাদেশি তারকারা, টেলিভিশন থেকে বলিউডে যাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোট পর্দায় অভিনয় ক্যারিয়ার শুরু করলেও অনেকের টার্গেট থাকে বড় পর্দা। কেউ সফল হন, কেউ হন না। বলিউডে রাজ করছেন এমন অনেক তারকা যারা টেলিভিশনে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন। টেলভিশন থেকে এসে বলিউডে সফল হওয়া এমন ছয় তারকার কথা থাকলো এখানে:

শাহরুখ খান
শাহরুখ খানের টেলিভিশন ক্যরিয়ার সম্পর্কে কমবেশি সবারই জানা। মূলত ১৯৮৮-৮৯ সালের দিকে টেলিভিশনে তাঁর অভিনীত ‘ফৌজি’ ও ‘সার্কাস’ ধারাবাহিকগুলো তার জন্য বলিউডের পথ খুলে দেয়। যদিও তিনি নাকি শুরুর দিকে চলচ্চিত্রে অভিনয় করতে চান নি। ব্যক্তিগত হতাশা থেকে পালিয়ে বাঁচার জন্য চলচ্চিত্রে টুকিটাকি কিছু কাজ করতে চেয়েছিলেন মাত্র। কিন্তু আজ তিনিই বলিউডের ‘কিং খান’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

বিদ্যা বালান
টেলিভিশনে বেশ কিছু বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে কাজের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন বিদ্যা। এরপর ১৯৯৫ সালের দিকে ‘হাম পাঁচ’ নামক একটি কমেডি ধারাবাহিকে অভিনয় শুরু করেন। দীর্ঘদিন টেলিভিশনে কাজ করার পর ২০০৩ সালে বাংলা চলচ্চিত্র ‘ভালো থেকো’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে প্রবেশ করেন। বলিউডে তাঁর প্রথম ছবি ‘পরিণীতা’। ছবিতে অসাধারণ অভিনয় করে আলোচনায় আসেন বিদ্যা। এরপর ‘কাহানী’, ‘লাগে রাহো মুন্না ভাই’, ‘ডার্টি পিকচার’ এর মতো ব্যবসাসফল ছবিতে অভিনয় করে সাফল্যের চূড়ায় পৌঁছে যান।

আয়ুষ্মান খুরানা
ক্যারিয়ারের শুরুর দিকে টেলিভিশনে ভিডিও জকি হিসেবে কাজ করতেন। এছাড়া বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনা করতেন। সাবলীল অভিনয় ও সংগীত প্রতিভা তাঁকে সহজেই বলিউডে সুযোগ করে দেয়। প্রথম ছবিতে অভিনয় করে আলোচনায় চলে আসেন আয়ুষ্মান। সেই সাথে ফিল্মফেয়ার জিতে নেন সেরা নবাগত অভিনেতা ও কণ্ঠশিল্পীর পুরস্কার। এর পর থামেনি বলিউডে আয়ুষ্মানের পথচলা। দর্শকদের একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়ে এই অভিনেতা নিজের নামের সাথে ‘হিট মেশিন’ তকমা জুড়ে নিয়েছেন।

আদিত্য রায় কাপুর
একজন ভিডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন ‘আশিকি ২’ খ্যাত তারকা আদিত্য রায় কাপুর। তরুণ প্রজন্মের কাছেও বেশ জনপ্রিয় তিনি। পরবর্তীতে তাঁর আকর্ষণীয় শারীরিক ভাষা ও স্নিগ্ধ হাসি তাঁকে বলিউডের দরজা খুলে দেয়। প্রথম ছবি ‘আশিকি ২’ তে মদ্যপ হতাশাগ্রস্থ প্রেমিকের চরিত্রে দুর্দান্ত অভিনয় তাঁকে রাতারাতি তারকাখ্যাতি এনে দেয়।

সুশান্ত সিং রাজপুত
‘পবিত্র রিস্তা’ নামক একটি টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করে আকাশচুম্বী সফলতা পেয়েছিলেন এই তারকা। টেলিভিশনে এত জনপ্রিয়তা সত্ত্বেও বলিউডেকে তিনি এক প্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। ২০১৩ সালে তাঁর প্রথম ছবি ‘কোয়ি পো চে’ তে অভিনয় করে প্রশংসিত হন। এরপর ‘শুদ্ধ দেশী রোমান্স’, ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি’ ছবিতেও তাঁর অভিনয় প্রশংসিত হয়। ২০১৬ সালে ‘এমএস ধনি: দ্য আনন্টোল্ড স্টোরি’ ছবিতে অভিনয় করে মানুষের খুব কাছাকাছি পৌঁছে যান সুশান্ত।

ইয়ামি গৌতম
‘ফেয়ার এন্ড লাভলি’র টিভি বিজ্ঞাপন দিয়ে প্রথমবার পর্দার সামনে এসেছিলেন ইয়ামি গৌতম। তবে বলিউডে তার অভিষেক হয় আয়ুষ্মানের বিপরীতে ‘ভিকি ডোনার’ সিনেমার মধ্য দিয়ে। সিনেমাটিতে ইয়ামির অভিনয়ের প্রসংশা করেন দর্শকরা। এরপর আরো বেশ কিছু সিনেমাতে দেখা গেছে এই অভিনেত্রীকে।

Tags: আদিত্য রায় কাপুরআয়ুষ্মান খুরানাইয়ামি গৌতমবিদ্যা বালানলিড বিনোদনশাহরুখ খানসুশান্ত সিং রাজপুত
Previous Post

একটানা জীবনেও এতোদিন ঘরে থাকিনি: ইমরান

Next Post

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ১০১৪৩, মৃত ১৮২

Next Post
বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ১০১৪৩, মৃত ১৮২

অমির খান একটি গ্রাফিক ডিজাইনযুক্ত ছবি, যেখানে তিনি একটি হালকা ধূসর টি-শার্ট পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আটার প্যাকেটে ১৫ হাজার টাকা আমি রাখিনি: আমির খান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT