চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটানা জীবনেও এতোদিন ঘরে থাকিনি: ইমরান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:20 অপরাহ্ন 04, মে 2020
in বিনোদন
A A
ইমরানের স্টাইলিশ চেহারা ও sunglasses সহ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের কারণে সবাই ঘরবন্দি। ব্যতিক্রম নয় জনপ্রিয় সংগীত তারকা ইমরান মাহমুদুল। গত ২০ মার্চ থেকে চ্যানেল আই সেরা কণ্ঠের এ শিল্পী তার ধানমন্ডির বাসায় আছেন।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে ইমরান জানান, তিনি একদমই বাসা থেকে বের হচ্ছেন না। প্রায় ৪৪ দিন তিনি তার ফ্ল্যাটে রীতিমত নিজেকে বন্দি করে রেখেছেন। বললেন, ‘এমনকি দরজা থেকে বের হইনা, বাসার লিফটেও উঠিনা। বাসার মধ্যেই স্টুডিও সেখানেই সময় কাটে। সিনেমা দেখি, টিভিতে খবর দেখি।’

ইমরান বলেন, ‘রোযা রাখছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি। আগে কনসার্ট, রেকর্ডিং(প্লে-ব্যাক) ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হতো। এখন পুরোপুরি বিশ্রাম পাচ্ছি। এতে ভীষণ স্বস্তি লাগছে। পরিরবাকে প্রচুর সময় দিতে পারছি। আগে তো ঘুম থেকে উঠেই বেরিয়ে যেতাম। রাত করে ঘরে ফিরতে হতো। কিন্তু এখন সারাদিন সবাই একসঙ্গে থাকছি। পরিবারের কাজে নিজেকে রাখতে পারছি।’

তিনি বলেন, ‘লম্বা সময় ধরে বাসায় থাকতে পারছি বলেই নতুন নতুন অনেক কাজ করছি। আগে বিভিন্ন কোম্পানির কাজ থাকতো সেগুলো করতে হতো। প্লে-ব্যাক থাকতো। নিজের জন্য কাজ কম করা হতো। এখন এমন কিছু কাজ করছি সেগুলো একেবারে নিজের জন্য। প্রচুর অনুশীলন করতে পারছি। নিজের কাজগুলো সময় নিয়ে করতে পারছি। দেশের পরিস্থিতি ভালো হলে এই কাজগুলো নিয়ে হাজির হতে পারবো।’

আগের বছরগুলোর রমজান বাদে অন্য সময় কনসার্টের ভরা মৌসুম থাকতো। শুধু দেশের মধ্যে নয় গিটার, মাইক্রোফোন এবং ব্যান্ডদল ‘আই কিংস’ নিয়ে ইমরান চষে বেড়াতেন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যে। তার কনসার্টে মেতে উঠতেন প্রবাসীরা। চলতি বছরেও ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিলো কনসার্ট।

ইমরান বলেন, ‘করোনাভাইরাসে সব কনসার্ট বাতিল হয়েছে। ৪ এপ্রিল অস্ট্রেলিয়ার সিডনি শো ছিল, বাতিল হয়েছে। এছাড়া বেলজিয়ামসহ আরও কয়েকটি দেশে শো ছিল। গত বৈশাখে দেশের ১৫ টির বেশি শো বাতিল হয়েছে। এছাড়া আগামী ঈদে হয়তো আরও কিছু শো করতে পারতাম। পাশাপাশি ‘মুজিব বর্ষ’ থাকায় আরো কিছু শো ছিল কিন্তু করোনার কারণে সব বাতিল হয়েছে।’

করোনার এই খারাপ দিনগুলো কাটিয়ে আবার নতুন দিনের প্রত্যাশায় বুক বেঁধে আছেন ইমরান। সংকটের এই দিনগুলো কাটানোর জন্য তিনি নিজে সচেতন থাকছেন বলেই ঘর থেকে বের হচ্ছেন না। ইমরান তার ভক্তদেরও সুস্থ থাকার জন্য সচেতন থাকতে বলছেন। সরকারি দিকনির্দেশনাগুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন এ গায়ক।

Tags: ইমরানকরোনাগানলকডাউনলিড বিনোদনসেরাকণ্ঠ
Previous Post

সাহরি ও ইফতার

Next Post

টেলিভিশন থেকে এসে বলিউডে সফল যারা

Next Post
বলিউডে সফল বাংলাদেশি তারকারা, টেলিভিশন থেকে বলিউডে যাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

টেলিভিশন থেকে এসে বলিউডে সফল যারা

বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রী করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ১০১৪৩, মৃত ১৮২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT