চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আটার প্যাকেটে ১৫ হাজার টাকা আমি রাখিনি: আমির খান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:24 অপরাহ্ন 04, মে 2020
in বিনোদন
A A
অমির খান একটি গ্রাফিক ডিজাইনযুক্ত ছবি, যেখানে তিনি একটি হালকা ধূসর টি-শার্ট পরেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অসহায় ও দুঃস্থদের জন্য নিজের নাম প্রকাশ না করে ১ কেজি আটার প্যাকেটের মধ্যে পনেরো হাজার টাকার বান্ডিল রেখেছেন বলিউড তারকা আমির খান। এমন গল্পই বেশ ক’দিন ধরে সামাজিক মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। এমন কাজের জন্য কোটি কোটি মানুষ আমির খানকে বাহবা দিচ্ছেন!

অথচ সেই আমির খানই এবার জানালেন, এটা তাঁর কাজ নয়। হতদরিদ্রদের জন্য তিনি আটাভর্তি গাড়ি পাঠান নি, এবং তার ভেতর ১৫ হাজার টাকাও দেননি!

সোমবার টুইট করে আমির খান বলেন, বন্ধুরা, আটার প্যাকেটে টাকা রাখা মানুষটি আমি নই। এটা পুরোপুরি মিথ্যে গল্প। রবিনহুড হয়তো নিজের পরিচয় প্রকাশ করতে চান না। সবাই নিরাপদে থাকুন, ভালোবাসা!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয়, দুঃস্থ ও অসহায়দের মধ্যে ১ কেজি করে আটা বিতরণ করা হচ্ছে একটি ট্রাক থেকে। কিন্তু ত্রাণের পরিমাণ এতো কম হওয়ায় অনেকেই তা নেননি। খুব কম সংখ্যক মানুষ ১ কেজি আটার প্যাকেট নিয়েছেন। কিন্তু যারা প্যাকেট নিয়েছেন, তারা প্যাকেট খুলে চমকে গেছেন। কেননা তার ভেতরে ছিলো ১৫ হাজার টাকা! মূলত এমন দানের উদ্দেশ্য ছিলো, যার একান্ত প্রয়োজন, তিনিই যেন ত্রাণ নেন।

এমন দানের কথা স্বীকার না করলেও করোনাকালে অনুদানের পরিমাণ উল্লেখ না করে রাষ্ট্রীয়ভাবে সহায়তা দিয়েছেন আমির। ব্যক্তিগত ভাবে ও সংগঠনের হয়েও অসহায়দের পাশে বলিউডের এই মিস্টার পারফেকশনিস্ট!

Tags: আমির খানকরোনাত্রাণবলিউডরবিনহুডলিড বিনোদন
Previous Post

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ১০১৪৩, মৃত ১৮২

Next Post

আলোকিত স্থাপনা: সুলতান হাজী হাসানাল বল্কিয়া মসজিদ

Next Post

আলোকিত স্থাপনা: সুলতান হাজী হাসানাল বল্কিয়া মসজিদ

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা মুখে মাস্ক পরে বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা রোধে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার কোন বিকল্প নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT