চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেন্নাস্বামী স্টেডিয়ামে দু’বার আসবেন রবীন্দ্রনাথ ঠাকুর!

ফজলুল বারী by ফজলুল বারী
8:41 পূর্বাহ্ন 22, মার্চ 2016
in স্পোর্টস
A A

ব্যাঙ্গালুরু (কর্নাটক) ভারত থেকে: ব্যাঙ্গালুরুর চেন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামের মাঠে বুধবার পরপর দু’বার আসবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর! আজকাল ক্রিকেটের মাঠেও এভাবে আসতে হয় কবিগুরুকে! ঢাকার মিরপুর স্টেডিয়ামে আসেন! বাংলাদেশ-ভারত ক্রিকেট টিম যেখানেই খেলতে যায়, সেখানেই যান!

কিন্তু একইদিনে পরপর দু’বার আসার ঘটনা তার এমন কালেভদ্রে ঘটে! গত বছর মেলবোর্নের বিশ্বখ্যাত ক্রিকেট গ্রাউন্ড এমসিজিতে এমন দু’বার এসেছিলেন রবীন্দ্রনাথ! এবার আবার প্রথমবারের মতো চেন্নাস্বামীতে আসবেন পরপর দু’বার!

প্রিয় পাঠক, ক্রিকেটে সঙ্গে রবীন্দ্রনাথের এমন মাঠে যাবার কথাবার্তায় কী কোনো ঘোর বোধ করছেন? কিন্তু এটিই সত্য। বুধবার সত্যি সত্যি রবীন্দ্রনাথ আসবেন পরপর দু’বার! এটি তার লেখায়-কীর্তিতে।

বুধবার খেলা শুরুর আগে চেন্নাস্বামীর মাঠে পরপর যে দুটি জাতীয় সঙ্গীত বাজানো হবে, এর দুটিই রবীন্দ্রনাথের লেখা। ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’, আর ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণ মন অধিনায়ক’ দুটিই রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত। পৃথিবীর আর কোথাও এর দ্বিতীয় নজির নেই। এই দুটি দেশের জাতীয় সঙ্গীতের সঙ্গে রবীন্দ্রনাথ আসবেন মাঠে দু’বার এটিইতো স্বাভাবিক, তাই নয় কী প্রিয় পাঠক?

বুধবারের ম্যাচকে কেন্দ্র করে এখন এক রকম টগবগ উত্তেজনায় ফুটছে গোটা ব্যাঙ্গালুরু শহর! ভারতের জন্যে ম্যাচটিই তেমন গুরুত্বপূর্ণ নয়। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে তুমুল আত্মবিশ্বাসী এখন টিম ইন্ডিয়া।

গত রোববার কলকাতা থেকে এক বিমানে ব্যাঙ্গালুরু আসার পথে দেখা ধোনি বাহিনীর বডি ল্যাঙ্গুয়েজ অন্তত তাই জানান দিয়েছে। অপরদিকে সুপারটেনের প্রথম ম্যাচে কলকাতার ইডেনে পাকিস্তানের কাছে হার, তাসকিন-আরাফাত সানির নিষিদ্ধ হওয়া, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে তামিমকে ছাড়া খেলতে নেমে হার, এসব কারণে অনেকটা লণ্ডভণ্ড-বিধবস্ত টিম বাংলাদেশ! এরমাঝে টুর্নামেন্টেও তারা অনেকটা ব্যাকফুটে।

কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধের খেলাতেও টিম বাংলাদেশ দেখিয়েছে তারা কেমন লড়াই করতে জানে। ভারতের বিরুদ্ধেও তেমন একটা লড়াইর চেষ্টা হবে ধারণা করা হচ্ছে।

বুধবারের খেলায় ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ হলেও খেলার টিকেট নিয়ে তুমুল আক্রার সৃষ্টি হয়েছে ব্যাঙ্গালুরুতে! কারণ এদের সবাই নিজেদের দলের খেলা দেখতে চায়। এখানে আবার টিকেট কালোবাজারির ভালো ব্যবসা আছে।

সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধের টাইগারদের ম্যাচে কাউন্টারে টিকেট পাওয়া যায়নি। কালোবাজারির কাছ থেকে সাধারণ একটি টিকেট কিনতে হয়েছে পাঁচশ টাকায়। আর বুধবারের খেলা দেখার জন্যে কাউন্টার থেকে সাধারণ একটি টিকেট কিনতে হয়েছে তিন হাজার টাকায়!

এই টিকেটেই মাঠে ঢুকে দু’বার দেখবো, শুনবো রবীন্দ্রনাথের আগমন। আবার গাইবো আমাদের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। এরপর শুনবো রবীন্দ্রনাথের লেখা ভারতের জাতীয় সঙ্গীত ‘জনগণ মন অধিনায়ক’। সঙ্গে আশা থাকবে বাংলাদেশ স্মরণীয় একটা খেলা খেলবে চেন্নাস্বামীতে।

Tags: টি২০ বিশ্বকাপ ২০১৬
Previous Post

ব্রাসেলসে অল্পের জন্য বেঁচে গেলেন অভিজিতের স্ত্রী ও ছেলে

Next Post

ঈশানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Next Post

ঈশানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ডেফিনিটলি নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে: সিইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT