বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরের বোমা হামলায় অল্পের
জন্য রক্ষা পেয়েছেন ভারতের জনপ্রিয় সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য্য
স্ত্রী ও ছেলে।
ভারতের গণমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেসকে অভিজিৎ জানান, ব্রাসেলসের বোমা হামলার ঘটনায় তার স্ত্রী সুমাটি ভট্টাচার্য্য ও ছেলে অল্পের জন্য বেঁচে গেছেন। তাদের সঙ্গে ঘটনার পরপর ফোনে কথা হয়েছে। তারা জানিয়েছেন, আপাতত নিরাপদ স্থানে অবস্থানে রয়েছেন।
ঘটনার পরপর অবশ্য জনপ্রিয় এ কণ্ঠশিল্পী টু্ইট করে বলেন, ব্রাসেলস থেকে কিছুক্ষণ আগে স্ত্রী ও ছেলের সঙ্গে কথা হয়েছে। সেখানকার বিমানবন্দর থেকে এখন তারা নিরাপদ স্থানে রয়েছেন।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের জাভেনটেম বিমানবন্দরের বর্হিগমন এলকায় মঙ্গলবার পরপর দুটি এবং মেট্রো স্টেশনে আরেকটি বিস্ফোরণে কেঁপে ওঠে। এ ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হওয়ার খবর দিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এতে আহত হয়েছে প্রায় অর্ধশত ব্যক্তি।






