চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেফিনিটলি নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে: সিইসি

কাজী ইমদাদ by কাজী ইমদাদ
9:26 পূর্বাহ্ন 22, মার্চ 2016
in বাংলাদেশ
A A

বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য হয়েছে বলে
দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ।

তিনি বলেছেন, মানুষ নির্ভয়ে ভোট
কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। তবে কিছু কেন্দ্রে যারা সংঘর্ষ ঘটিয়েছে তাদের
বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সংঘর্ষসহ নানা ঘটনার মধ্যে দিয়ে প্রথম দফায় দেশের ৩৬ জেলার ১০১টি উপজেলায় ৭১২ ইউনিয়ন পরিষদে নির্বাচন
হয় মঙ্গলবার। ১৪টি রাজনৈতিক দল অংশ নিলেও ভোট যুদ্ধ হয় মূলত আওয়ামী লীগের নৌকা আর
বিএনপির ধানের শীষের মধ্যে।

প্রথমবারের মতো দলীয় প্রতীকে প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর সন্ধ্যায় নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে সিইসি বলেন, সম্পূর্ণ গ্রহণযোগ্য ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এই নির্বাচন ।

তিনি বলেন, ডেফিনিটলি (নির্বাচন) গ্রহণযোগ্য হয়েছে। আনন্দমুখর পরিবেশে ব্যাপক ভোটারের উপস্থিতিতে ভোটগ্রহণ শেষ হয়েছে। বিভিন্ন ভোটকেন্দ্রে ব্যাপক ভোটারের উপস্থিতি ছিলো। বিশেষ করে মহিলা ভোটারের দীর্ঘ লাইন ছিলো।

“ভোটাররা শঙ্কাহীন মনে, নির্ভয়ে ভোটকেন্দ্রে এসেছেন এবং নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বিঘ্নে ফিরে গেছেন।”

দলীয় প্রতীকে নির্বাচন প্রসঙ্গে রকিব উদ্দিন বলেন, এ নিয়ে শুরুতে কিছুটা সমস্যা হলেও ধীরে ধীরে মানুষ অভ্যস্ত হয়ে যাবে।

দেশের যে সকল ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেজন্য দুঃখ প্রকাশ করে অবিলম্বে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

সিইসি বলেন, ভালো-মন্দ সব জায়গাতেই আছে। যেখানে ভালো হচ্ছে সেখানে আপনাকে প্রশংসা করতে হবে। যেখানে খারাপ হচ্ছে সেখানে আপনাকে শক্ত হাতে এ্যাকশন নিতে হবে।

“কতগুলি কেন্দ্র বন্ধ করেছি বললাম? সেগুলি বন্ধ করতে হলো কেন? নিশ্চয়ই সেখানে অঘটন হয়েছে, যার জন্য বন্ধ করতে হয়েছে। আমি যদি বন্ধ না করতাম আপনারা বলতে পারতেন যে এখানে অঘটন ঘটলো, আপনারা ব্যবস্থা নিলেন না। আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ডেফিনিটলি আমরা ব্যবস্থা নিবো।”

সময় মতো নির্বাচন সম্পন্ন করতে পেরে সন্তুষ্ট নির্বাচন কমিশন।

Tags: ইউপি নির্বাচন
Previous Post

ঈশানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Next Post

‘দলকে গতিশীল রাখতে নতুন নেতৃত্ব আসবে’

Next Post

‘দলকে গতিশীল রাখতে নতুন নেতৃত্ব আসবে’

অনুমতির ১৩ বছর পর আপিল শুনানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT