চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘুরে দাঁড়িয়ে অজি পেসারদের দাপট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:15 অপরাহ্ন 21, নভেম্বর 2019
in ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম সেশনটা কাটল উইকেটশূন্য। মধ্যাহ্নভোজের পরেই আঘাত হানলেন প্যাট কামিন্স। পরে একে একে জস হ্যাজেলউড ও মিচেল স্টার্ক। অস্ট্রেলিয়ার তিন পেসারের ঝাঁজে সিরিজের প্রথম টেস্টে প্রথমদিনেই পাকিস্তান অলআউট হয়ে গেছে ২৪০ রানে।

ব্রিসবেন টেস্টের প্রথমদিনের প্রথম সেশনে ৫৭ রান তুলে নিরাপদেই পার করে দেন দুই ওপেনার শান মাসুদ ও অধিনায়ক আজহার আলী। দ্বিতীয় সেশনের শুরুতে এসেও লড়াই চালিয়ে যাচ্ছিলেন দুজনে, এরপরেই আসে আঘাত।

উদ্বোধনী জুটিতে ৭৫ রান তোলার পর ফিরে যান দুই ওপেনার। ব্যক্তিগত ২৭ রানের মাথায় ফেরেন শান মাসুদ। স্লিপে তাকে স্টিভেন স্মিথের ক্যাচ বানান কামিন্স। আজহারকে ফেরান হ্যাজেলউড।

দলের খাতায় দুই রান যোগ হতেই তৃতীয় ব্যাটসম্যান হারিস সোহেলকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন স্টার্ক। পরের ওভারে হ্যাজেলউডের বলে স্লিপে ধরা পড়েন ইনফর্ম বাবর আজম। সোহেল ও বাবর আজম দুজনেই আউট হয়েছেন ১ রান করে।

ছয় ওভার পর ইফতিখার আহমেদকে মার্নাস লাবুশেনের ক্যাচ বানান স্পিনার নাথান লায়ন। বিনা উইকেটে ৭৫ রান করা পাকিস্তান পরের ১৯ রান তুলতেই হারায় ৫ উইকেট।

সেখান থেকে ৪৯ রান তুলে খানিকটা লড়াইয়ে ফিরলেও তা স্থায়ী হয়নি। পাল্টা আক্রমণ চালাতে গিয়ে কামিন্সের বলে আউট মোহাম্মদ রিজওয়ান। পরে একে একে সাজঘরের পথে লেজের অন্য ব্যাটসম্যানরাও।

স্রোতের বিপরীতে একাই লড়াই চালিয়ে যেতে চেয়েছিলেন আসাদ শফিক। ১৩৪ বলে ইনিংস সর্বোচ্চ ৭৬ করার পর তার উইকেট ভাঙেন কামিন্স। খণ্ডখণ্ড লড়াইয়ে দিনের শেষ সেশনের চার ওভার বাকি থাকতে অলআউট হয় পাকিস্তান।

প্রতিপক্ষের লেজ মুড়ে দিয়ে ৪ উইকেট নিয়েছেন স্টার্ক। ৩ উইকেট পেয়েছেন কামিন্স। হ্যাজেলউডের শিকার ২ উইকেট। স্পিনার হিসেবে একমাত্র উইকেটটি পেয়েছেন লায়ন।

Tags: লিড স্পোর্টস
Previous Post

আফগানদের উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

Next Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post
প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি-শ্রদ্ধা নিবেদন-সশস্ত্র বাহিনী দিবস

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT