চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:49 অপরাহ্ন 21, নভেম্বর 2019
in - সেমি লিড, বাংলাদেশ
A A

দেশের চলমান অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়, এ বিষয়ে সচেতন থাকতে সেনাবাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেছেন: দেশের এই অগ্রযাত্রা যেন ব্যাহত না হয়, এ বিষয়ে সচেতন থাকতে হবে। আমি বিশ্বাস করি, সর্বাবস্থায় চেইন অফ কমান্ড মেনে ও সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে দেশ গঠনে সশস্ত্র বাহিনীর অঙ্গীকার বজায় থাকবে।

বৃহস্পতিবার ৪৯তম সশস্ত্র বাহিনী দিবসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি যে কোন দু্র্যোগ কবলিত অঞ্চলে আর্ত মানবতার সেবা ও জানমাল রক্ষায় সশস্ত্র বাহিনী আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে থাকে। কিছুদিন আগে আমরা ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলা করেছি। সেখানে সেনাবাহিনীর সদস্যরা জীবন বাজি রেখে উপকূলের সাধারণ মানুষকে সহায়তায় কাজ করেছে।

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী আরও বলেন: অর্থনৈতিক অগ্রগতিতে বিশ্বের ৫টি দেশের একটি বাংলাদেশ। উন্নয়নের ৯০ ভাগ কাজই হচ্ছে আমাদের নিজেদের অর্থায়নে। আমি আশা করি, গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী সর্বোচ্চ দায়িত্ববোধ ও শৃঙ্খলাবদ্ধ কর্ম প্রচেষ্টার মাধ্যমে অবদান রাখবে।

এসময় তিনি মুক্তিযুদ্ধের পর যে প্রত্যাশার জায়গা থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে গড়ে তুলেছিলেন তা সেনা সদস্যদের সামনে তুলে ধরে তিনি বলেন: জাতির পিতা যে প্রত্যাশা থেকে সেনাবাহিনী গড়ে তুলেছিলেন, সেটি আজ পূরণ হয়েছে। আমি যখন বিদেশে যায় বাইরের দেশের মানুষের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রসংশা শুনে, আমার গর্ব হয়।

 

Tags: প্রধানমন্ত্রীশেখ হাসিনাসশস্ত্র বাহিনী
Previous Post

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post

চতুর্থ দিনেও প্রায় ফাঁকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

Next Post

চতুর্থ দিনেও প্রায় ফাঁকা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে লন্ডনে তোরসা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT