চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফগানদের উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:00 অপরাহ্ন 21, নভেম্বর 2019
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবার ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে স্বাগতিকদের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।

বুধবার ভারতকে ৩ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। বৃহস্পতিবার মিরপুরে দ্বিতীয় সেমিফাইনালে আফগানদের দেয়া ২২৯ রানের লক্ষ্য সহজেই টপকায় বাংলাদেশ।

সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিফটির পর ইয়াসির আলি রাব্বি ও আফিফ হোসেন ধ্রুব’র দৃঢ়তায় ৩ উইকেট হারিয়ে ৩৯.৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছায় স্বাগতিকরা।

আফিফ ৪৫ ও ইয়াসির ৩৮ রানে অপরাজিত থাকেন। চতুর্থ উইকেট জুটিতে তারা অবিচ্ছিন্ন থেকে যোগ করেন ৭৫ রান।

টাইগার ওপেনার সৌম্য ৫৯ বলে ৩টি করে চার-ছক্কায় করে যান ৬১ রান। শান্ত ৬৮ বলে ৫ চার ও ১ ছয়ে করেন ৫৯। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ১০৭ রান।

সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে নাঈম শেখের উইকেট হারায় বাংলাদেশ। বাঁহাতি ওপেনার ২১ বলে ৩ চারে ১৭ রান করে আউট হন। দলীয় সংগ্রহ তখন ২৬। পরে সৌম্য ও শান্ত ২২ গজে আফগান বোলারদের ওপর চড়াও হলে সহজ হয়ে যায় জয়ের পথ।

আফগান বোলার আব্দুল ওয়াসি দুটি ও আজমতউল্লাহ নেন একটি করে উইকেট।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দারউইশ রাসুলির অসাধারণ সেঞ্চুরির (১১৪) পরও বড় সংগ্রহ পায়নি আফগানরা। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তারা তোলে ২২৮ রান।

বোলিংয়ে দারুণ শুরু পায় বাংলাদেশ। ৭৩ রানে আফগানদের ৫ উইকেট তুলে নেয় স্বাগতিকরা। বিপর্যয় থেকে দলকে সম্মানজনক সংগ্রহে নিয়ে যান মিডলঅর্ডার ব্যাটসম্যান রাসুলি। ১৯ বছরের এ তরুণ ১২৮ বলে ৭টি করে চার-ছক্কায় ১১৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন শেষ ওভারে।

মিরপুরের ২২ গজে এ ডানহাতি ব্যাটসম্যানকে দারুণ সঙ্গ দেন ওয়াহেদুল্লাহ শাফাক (৩৪) ও তারিক স্তানিকজাই (৩৩)। পঞ্চাশোর্ধ্ব দুটি জুটিতে হালে পানি পায় আফগান ইমার্জিং দল।

হাসান মাহমুদ ও সৌম্য সরকার নেন ৩টি করে উইকেট। তানভির ইসলাম নেন দুটি উইকেট। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছে সৌম্য।

Tags: ইমার্জিং এশিয়া কাপইমার্জিং এশিয়া কাপ-২০১৯লিড স্পোর্টস
Previous Post

পরিবহন শ্রমিকরা হুজুগে আন্দোলন করছে: ডাকসু

Next Post

ঘুরে দাঁড়িয়ে অজি পেসারদের দাপট

Next Post

ঘুরে দাঁড়িয়ে অজি পেসারদের দাপট

প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি-শ্রদ্ধা নিবেদন-সশস্ত্র বাহিনী দিবস

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT