চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজীর সাতের দিনে পারটেক্সের প্রথম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:40 অপরাহ্ন 06, মে 2017
in স্পোর্টস
A A
আবারও শতক হারানোর ব্যথায় পুড়লেন এনামুল। ফাইল ছবি

আবারও শতক হারানোর ব্যথায় পুড়লেন এনামুল। ফাইল ছবি

গাজী গ্রুপ ক্রিকেটার্সের জয়রথ ছুটছেই। ঢাকা প্রিমিয়ার লিগে সপ্তম রাউন্ডে  ব্রাদার্স ইউনিয়নকে ১০ রানে হারিয়ে এখন পর্যন্ত অপরাজিত নাদিফ চৌধুরীর দল। গাজীর টানা সাত ম্যাচ জয়ের দিনে কলাবাগান ক্রীড়া চক্রকে ৬২ রানে হারিয়ে প্রথম জয়ের দেখা পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।

শনিবার বিকেএসপির ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে  নেমে ২৩৬ রানেই আটকে যায় গাজী ক্রিকেটার্সের ইনিংস। ৭ রানের জন্য আবারও শতক হারানোর ব্যথায় পুড়েছেন এনামুল হক। ৯৭ বলে ৫ চার এবং ৪ ছয়ে ৯৩ রান করে অলোক কাপালির বলে নাইম হাসানের হাতে ধরা পড়েন জাতীয় দলের বাইরে থাকা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। চলতি প্রিমিয়ার লিগে এ নিয়ে  দুইবার নড়বড়ে নব্বইয়ে কাঁটা পড়লেন এনামুল।

মোটামুটি মানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্রাদার্সের ব্যাটসম্যানরা ব্যস্ত ছিলেন সাজঘরে আসা-যাওয়ার মিছিলে। সর্বোচ্চ ৫৬ রান এসেছে ভারতীয় ব্যাটসম্যান মানবিন্দার বিসলার ব্যাট থেকে। অধিনায়ক অলোক কাপালির ব্যাট থেকে এসেছে ৪৯ রান।

শেষদিকে মাইশুকুর রহমানের অপরাজিত ৩৮ রান জয়ের সম্ভাবনা জাগালেও অন্যপ্রান্তের ব্যাটসম্যানরা দ্রুত আউট হয়ে গেলে ১০ রানের হারে কপাল পুড়েছে গোপীবাগের দলটিকে। পেসার আবু হায়দার রনি ৫২ রানের বিনিময়ে নিয়েছেন ৪ উইকেট।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে টুর্নামেন্টের প্রথম জয়ের দেখা পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে ইরফান শুক্কুর এবং সাজ্জাদ হকের অর্ধশতকে ২৭৮ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে পারটেক্স। ইরফান করেছেন ৫৮ রান এবং সাজ্জাদের ব্যাট থেকে এসেছে ৫৩ রান।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যর্থ কলাবাগানের টপ অর্ডার। এদিন ওপেনিংয়ে নেমে আবার হতাশ করেছেন মোহাম্মদ আশরাফুল। ২৪ বলে খেলে মাত্র ১২ রান করতে পেরেছেন জাতীয় দলের সাবেক কাপ্তান। সর্বোচ্চ ৪৫ রান এসেছে জিম্বাবুইয়ান ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজার ব্যাট থেকে। লক্ষ্য থেকে ৬২ রান দূরে থাকতে অলআউট হয়ে কলাবাগান ম্যাচ হেরেছে ৬২ রানে।

লিগের সবগুলো ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে শীর্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর নিজেদের প্রথম জয়ে টেবিলের তলানির এক ধাপ উপরে আছে পারটেক্স স্পোর্টিং।

Tags: ঢাকা প্রিমিয়ার লিগ
Previous Post

মিরপুর স্টেডিয়াম খেলার উপযোগী হতে আরও দুই মাস

Next Post

নাটোর ও শেরপুরে ধানে ব্লাস্ট রোগের আক্রমণে কৃষকরা সর্বস্বান্ত

Next Post

নাটোর ও শেরপুরে ধানে ব্লাস্ট রোগের আক্রমণে কৃষকরা সর্বস্বান্ত

ইংল্যান্ড পৌঁছেই আয়ারল্যান্ডের বিমান ধরবেন মাশরাফি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT