চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ড পৌঁছেই আয়ারল্যান্ডের বিমান ধরবেন মাশরাফি

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
8:27 অপরাহ্ন 06, মে 2017
in স্পোর্টস
A A

সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান শুক্রবার দিবাগত রাতে রওনা হয়ে আজ যোগ দিয়েছেন ইংল্যান্ডে বাংলাদেশ দলের ক্যাম্পে। স্ত্রীর অসুস্থতার খবরে ক্যাম্প থেকে হঠাৎ দেশে ফিরে আসা মাশরাফি বিন মর্তুজা রওনা হলেন শনিবার সন্ধ্যায়। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে ইংল্যান্ডের উদ্দেশে রওনা হন বাংলাদেশ দলের অধিনায়ক।

রোববার সাসেক্স পৌঁছাবেন মাশরাফি। পৌঁছেই ধরতে হবে আয়ারল্যান্ডের বিমান। ত্রিদেশীয় সিরিজ খেলতে রোববার আয়ারল্যান্ড যাবে ১৮ সদস্যের বাংলাদেশ দল। সেখানে ১২ মে সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ খেলবে স্বাগতিক দলের সঙ্গে।

সাকিব-মোস্তাফিজ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত থাকায় ইংল্যান্ডের সাসেক্সে বাংলাদেশ দলের কন্ডিশনিং ক্যাম্পের অনুশীলনে থাকতে পারেননি। মাশরাফি অনুশীলন করতে পেরেছেন মাত্র তিন দিন।

গত ২৬ এপ্রিল দিবাগত রাত একটায় দলের সঙ্গে রওনা হয়ে পরদিন সাসেক্স পৌঁছায় বাংলাদেশ দল। তিন দিন অনুশীলনের পর ৩০ এপ্রিল রাতে স্ত্রীর অসুস্থতার খবরে দেশে ফিরে আসেন মাশরাফি। মাশরাফি, সাকিব, মোস্তাফিজকে ছাড়াই সাসেক্সের স্থানীয় দুটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ।

আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলে দেশে ফিরে আসবেন নাসির হোসেন ও শুভাশিষ রায়। বাকী ক্রিকেটাররা ফিরে যাবেন ইংল্যান্ডে। ১ জুন ইংল্যান্ডে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ওভালে আসরের উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে লড়বে মাশরাফিবাহিনী।

Tags: মাশরাফি বিন মর্তুজা
Previous Post

নাটোর ও শেরপুরে ধানে ব্লাস্ট রোগের আক্রমণে কৃষকরা সর্বস্বান্ত

Next Post

অগণতান্ত্রিক সরকারকে রুখে দিতে ঐক্যের বিকল্প নেই: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল

অগণতান্ত্রিক সরকারকে রুখে দিতে ঐক্যের বিকল্প নেই: মির্জা ফখরুল

ঈগল শিকার করে শীর্ষ চারের দরজায় ম্যানসিটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT