চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুর স্টেডিয়াম খেলার উপযোগী হতে আরও দুই মাস

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
7:33 অপরাহ্ন 06, মে 2017
in স্পোর্টস
A A
পুরোদমে চলছে শের-ই-বাংলা স্টেডিয়ামের আউটফিল্ডের সংস্কার কাজ। ছবি: সাজ্জাদ খান

পুরোদমে চলছে শের-ই-বাংলা স্টেডিয়ামের আউটফিল্ডের সংস্কার কাজ। ছবি: সাজ্জাদ খান

পুরণো মাটি সরিয়ে আউটফিল্ডে বসানো হয়েছে নতুন মাটি। লাগানো হচ্ছে ঘাস। রাত-দিন খাটছেন একশ শ্রমিক। এ সপ্তাহেই শেষ হবে ঘাস লাগানোর কাজ। তারপর ৪৫ দিনের অপেক্ষা। সপ্তাহখানেক রোলিংয়ের পর ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত হবে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম। আন্তর্জাতিক ম্যাচের জন্য ‘হোম অব ক্রিকেট’ প্রস্তুত হতে লেগে যাবে আরও দুই মাস।

ঘাস লাগানো শেষে মাঠে দিতে হবে প্রচুর পানি। বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূইয়া প্রার্থনা করছেন পর্যাপ্ত বৃষ্টির, ‘এই সময়টায় যত বৃষ্টি হবে মাঠের জন্য তত ভাল। ধান কাটার মৌসুম শুরু হওয়ায় পযাপ্ত শ্রমিক পাচ্ছি না আমরা। বৃষ্টিপাত বেশি হলে সবদিক থেকেই আমাদের জন্য মঙ্গল।’

শনিবার মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করেছেন সংস্কার কাজে নিয়োজিত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের প্রকৌশলীরা। তাদের সঙ্গে ছিলেন বিসিবি কমকর্তারাও।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘৪০ শতাংশ ঘাস লাগানো হয়ে গেছে। সংস্কার কাজ পুরোদমেই চলছে। ঘাস লাগানো শেষ হলে ৪৫ দিন অপেক্ষা করতে হবে। পিচ রেডি আছে। পিচে কাজ না হওয়ায় আশা করছি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের একটি টেস্ট এখানে খেলানো যাবে।’

সারা বছর ব্যস্ত থাকা শের-ই-বাংলা স্টেডিয়াম পেয়েছে লম্বা বিশ্রাম। মধ্য জানুয়ারিতে শুরু হয়েছিল আউটফিল্ড থেকে ৬ ইঞ্চি পরিমাণ মাটি তোলার কাজ। আউটফিল্ডের মাটি পুরনো হয়ে যাওয়ায় পানি ঠিকভাবে নিচে নামছিল না। মাঠের পুরো ড্রেনেজ ব্যবস্থায় প্রভাব পড়ছিল। দেশের মাটিতে হোম সিরিজ না থাকার সুযোগ কাজে লাগালো বিসিবির গ্রাউন্ডস কমিটি।

২০০৪ সালে শের-ই-বাংলা স্টেডিয়াম বিসিবির দখলে যাওয়ার পর মাঠটি নতুন করে ক্রিকেটের জন্য তৈরি করা হয়েছিলো। তার ৬ বছর পর মাঠ সংস্কারের লক্ষ্যমাত্রা থাকলেও হোম গ্রাউন্ডে বাংলাদেশ দলের ব্যস্ত সূচির কারণে সেটি পারেনি বিসিবি।

Tags: শের-ই-বাংলা স্টেডিয়াম
Previous Post

রাজধানীতে দু্ই নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

Next Post

গাজীর সাতের দিনে পারটেক্সের প্রথম

Next Post
আবারও শতক হারানোর ব্যথায় পুড়লেন এনামুল। ফাইল ছবি

গাজীর সাতের দিনে পারটেক্সের প্রথম

নাটোর ও শেরপুরে ধানে ব্লাস্ট রোগের আক্রমণে কৃষকরা সর্বস্বান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT