চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনাভাইরাস: কক্সবাজারে পিপিই সহায়তা দিলো ইউএনএইচসিআর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:53 অপরাহ্ন 19, এপ্রিল 2020
in কক্সবাজার, জনপদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস এর প্রস্তুতি এবং প্রতিরোধে সহায়তার জন্য কক্সবাজারে বাংলাদেশ সরকারকে ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম (পিপিই) সরবরাহ করেছে ইউএনএইচসিআর। পাশাপাশি জরুরি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামও সরবরাহ করেছে।

কক্সবাজার জেলার সিভিল সার্জন অফিস এবং সদর হাসপাতালে গাউন, মাস্ক, গগলস, গ্লোভস, হ্যান্ড স্যানিটাইজার এবং জীবাণুনাশক সরঞ্জাম দেয়া হয়েছে।

কক্সবাজারের সদর হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডাঃ মোঃ মহিউদ্দিন বলেন, এই মুহূর্তে এসবই সবচেয়ে বেশি দরকার ছিল।

কক্সবাজার সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এর সক্ষমতা বাড়াতেও ইউএনএইচসিআর হাসপাতাল কর্তৃপক্ষকে সাহায্য করছে। নতুনভাবে এখানে থাকবে ১০টি আইসিইউ শয্যা, অতিরিক্ত ৮টি উন্নত সুবিধা সম্বলিত শয্যা এবং এর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার স্থানীয়ভাবে এবং জাতীয়ভাবে করোনাভাইরাসের বিস্তার রোধে পদক্ষেপ নিয়েছে এবং পিপিই সরবরাহের পাশাপাশি অন্যান্য অত্যাবশ্যকীয় চিকিৎসা সরবরাহের বিষয়টি নিশ্চিত করার জন্য নিবিড় প্রয়াসে নিযুক্ত রয়েছে।

জাতিসংঘ এবং মানবিক সংস্থাগুলো যখন যেখানে সম্ভব, এই প্রচেষ্টাগুলিকে সমর্থন করছে এবং পিপিইসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর অতিরিক্ত সংস্থান করার চেষ্টা করছে। কক্সবাজারে ইউএনএইচসিআর ভাইরাস দ্বারা আক্রান্ত সম্ভাব্য ব্যক্তিদের চিকিৎসায় মেডিক্যাল সুবিধা প্রস্তুত করার জন্য সময়ের সাথে পাল্লা দিয়ে কর্তৃপক্ষের সাথে নিবিড় সহযোগিতায় কাজ করছে। এর মধ্যে রয়েছে উখিয়ায় বর্তমানে একটি আইসোলেশন এন্ড ট্রিটমেন্ট সেন্টার (আইটিসি) প্রতিষ্ঠা করা, যা স্থানীয় বাংলাদেশি এবং রোহিঙ্গা শরণার্থী সম্প্রদায়ের রোগীদের সেবা দেবে। এটি মানবিক সংস্থাগুলো এবং বাংলাদেশ সরকার দ্বারা প্রস্তুত করা বেশ কয়েকটি সুবিধার মধ্যে একটি।

ইউএনএইচসিআর কর্মকর্তার কাছ থেকে পিপিই সহায়তা গ্রহণ করছেন কক্সবাজারের একজন প্রতিনিধি. Channel i News - চ্যানেল আই নিউজ ইউএনএইচসিআরের সিনিয়র পাবলিক হেলথ অফিসার স্যান্ড্রা হার্লাস বলেন, মহামারীটি একটি বৈশ্বিক চ্যালেঞ্জ, যা আন্তর্জাতিক সংহতি ও সহযোগিতার মাধ্যমে মোকাবেলা করতে হবে। কক্সবাজারের সমস্ত ক্ষতিগ্রস্থ সম্প্রদায়ের জন্য সর্বোত্তম সেবা নিশ্চিত করতে আমরা সরকারি কর্তৃপক্ষের সাথে একসাথে কাজ চালিয়ে যাচ্ছি।

ইউএনএইচসিআর এবং অংশীদার সংস্থাগুলো উখিয়া এবং টেকনাফ উপজেলার স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রগুলোর পাশাপাশি শরণার্থী শিবিরগুলোর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে অতিরিক্ত চিকিৎসা সামগ্রী ও সরঞ্জাম সরবরাহ করেছে।

Tags: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসপিপিই
Previous Post

এ যাত্রায় বেঁচে গেলে…

Next Post

কাঠবিড়ালী: হইচইয়ে দেশের প্রথম ছবি

Next Post
চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি, বাংলা সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঠবিড়ালী: হইচইয়ে দেশের প্রথম ছবি

বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ২৪৫৬, মৃতের সংখ্যা ৯১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT