চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঠবিড়ালী: হইচইয়ে দেশের প্রথম ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 19, এপ্রিল 2020
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি, বাংলা সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

এরআগে অরিজিনাল ওয়েব সিরিজ নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম হইচই। এবার এই প্লাটফর্মটিতে প্রথমবারের মতো স্ট্রিমিং হতে যাচ্ছে বাংলাদেশের চলচ্চিত্র। নিয়ামুল মুক্তা পরিচালিত ছবির নাম ‘কাঠবিড়ালী’।

গেল বছরের ২৭ ডিসেম্বর মুক্তির পর দেশের দর্শকের কাছে দারুণ প্রশংসিত হয় ‘কাঠবিড়ালী’। এবার ছবিটি উন্মুক্ত হতে যাচ্ছে ভারত ও বাংলাদেশের জনপ্রিয় অনলাইন প্লাটফর্ম হইচইতে।

চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন হইচই এর কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ) সাকিব আর খান। তিনি বলেন, ২৪ এপ্রিল যে কোনো সময় হইচইতে মুক্তি দেয়া হবে ‘কাঠবিড়ালী’।

প্রায় ১১ মাস বাংলাদেশে চালু হয়েছে হইচই। সেখানে বাংলাদেশের একাধিক ওয়েব সিরিজ পাওয়া গেছে। তবে ‘কাঠবিড়াল’ দিয়ে সেখানে প্রথম কোনো চলচ্চিত্র উন্মুক্ত হতে যাচ্ছে উল্লেখ করে সাকিব আর খান বলেন, এর আগে ওয়েব সিরিজে আমাদের সময় গেছে। এরমধ্যে অনেকগুলো ভালো ছবি বাংলাদেশে নির্মিত হয়েছে তাও নয়! আমরা যে কোনো ছবি তো নেব না। ‘কাঠবিড়ালী’’ বাংলাদেশের প্রথম সিনেমা যেটি প্রিমিয়ার হতে যাচ্ছে হইচই।

২৭ ডিসেম্বর পাবনায় প্রথম প্রদর্শিত হলেও ১৭ জানুয়ারি মোটামুটি বড় পরিসরে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হয় কাঠবিড়ালী’র। মুক্তির প্রায় তিনমাসে দেশের প্রায় ৪০ টির মতো প্রেক্ষাগৃহে চলে ছবিটি। মুক্তির তিনমাস পর এবার অনলাইনে প্রিমিয়ার হতে যাচ্ছে।

পরিচালক নিয়ামুল মুক্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, আগেই চুক্তি করা ছিল হল রিলিজের তিনমাস পর অনলাইনে প্রিমিয়ার হবে। সেভাবেই আসছে। সবচেয়ে আনন্দের হচ্ছে বাংলাদেশি প্রথম সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে ‘কাঠবিড়ালী’। যোগ করে তিনি বলেন, দেশের অবস্থা ভালো হলে আসন্ন রোজার ঈদে কাঠবিড়ালী টিভিতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে পারে।

তাসনিমুল তাজের চিত্রনাট্য এবং নিয়ামুল মুক্তার রচনা ও পরিচালনায় ২০১৭ সালের ২ মার্চ শুরু হয় ‘কাঠবিড়ালী’ চলচ্চিত্রের শুটিং। নানা ধাপে টানা দুই বছর চিত্রায়ণের পর মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে অর্চিতা স্পর্শিয়ার বিপরীতে অভিনয় করেছেন আসাদুজ্জামান আবীর ও সাইদ জামান শাওন। আরও অভিনয় করেছেন শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান।

Tags: এ কে আজাদকাঠবিড়ালীতানজিনা রহমানলিড বিনোদনশাহরিয়ার ফেরদৌসশিল্পী সরকারস্পর্শিয়াহইচইহিন্দোল রায়
Previous Post

করোনাভাইরাস: কক্সবাজারে পিপিই সহায়তা দিলো ইউএনএইচসিআর

Next Post

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ২৪৫৬, মৃতের সংখ্যা ৯১

Next Post
বাংলাদেশের একজন সরকারি কর্মকর্তা করোনা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: দেশে মোট করোনা শনাক্ত রোগী ২৪৫৬, মৃতের সংখ্যা ৯১

জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা করোনাভাইরাস পরিস্থিতিতে সচেতনতা প্রচার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: বুড়িচং হাসপাতালে জরুরি বিভাগ ছাড়া সব কার্যক্রম বন্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT