চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এ যাত্রায় বেঁচে গেলে…

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 19, এপ্রিল 2020
in বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষদের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এ যাত্রায় বেঁচে গেলে, ভীষণ করে বাঁচবো/ সবাইকে জড়িয়ে ধরে অনেক করে কাঁদবো/এ যাত্রায় রেহাই যদি পাই, অন্যের কথা ভাববো!’-সহস্ত্র সুমনের লেখা কবিতায় করোনার এই সঙ্কটকালে দেশের মানুষের প্রতি দূর দেশ থেকে এভাবেই ভালোবাসার বার্তা পাঠালেন প্রবাসে থাকা দেশের এক সময়ের তারকা সব শিল্পীরা।

আমেরিকা প্রবাসী অভিনেত্রী নওশীনের পরিকল্পনায় বিশেষ এই ভিডিওটি নির্মাণ করেছেন টনি ডায়েস! কে নেই সেখানে! যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন শহর থেকে ভিডিও বার্তায় যোগ দিয়েছেন বাংলাদেশের এক সময়ের অভিনয় জগতের অসম্ভব জনপ্রিয় কিছু মুখ।

তাদের মধ্যে ছিলেন, ডলি জহুর, শিরীন বকুল, তমালিকা কর্মকার, তানিয়া আহমেদ, শামীম শাহেদ, রুমানা, প্রিয়া ডায়েস, হিল্লোল, শ্রাবন্তী, খায়রুল ইসলাম পাখি, মোনালিসা, আফরোজা বানু, রওশন আরা হোসেন, জামাল উদ্দিন হোসেন, মিলা হোসেন, কাজী উৎপল, শামসুল আলম বকুল, মহসিন রেজা, রওশন আরা ও লুৎফুন নাহার লতা।

করোনার এই সঙ্কটকালে ঘরে বসেই প্রত্যেকে সেই ভিডিওতে অংশ নেন। এসময় করোনাকে অদেখা শত্রু আখ্যা দিয়ে এটি পরাজিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান জনপ্রিয় এই তারকা শিল্পীরা। আর এরজন্য ঘরে থাকা ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন তারা।

করোনাকালে যারা লড়াই করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিডিওর শেষে অভিনেত্রী রীচি সোলায়মান বলেন, অস্ত্র ছাড়া যুদ্ধ করে যাচ্ছেন আমাদের চিকিৎসক নার্সরা, অদেখা এক শত্রুর সাথে। অস্ত্র নিয়েই যুদ্ধ করে যাচ্ছেন আমার প্রশাসন বাহিনী, অদেখা এক শত্রুর বিরুদ্ধে। অদেখা শত্রুর মাঝখান থেকে নিউজ এনে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন আমাদের সাংবাদিক ভাইয়েরা। ডেলিভারিম্যান, পোস্টম্যান, ব্যাংকার-প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন আমাদের। পৃথিবীর সমস্ত ভালবাসা একসাথে করে তাদের ঢেলে দিলেও সেটা কম হয়ে যাবে। তাদের কাছে আমরা চিরঋণী ও চিরকৃতজ্ঞ।

এদিকে ভিডিওটি নিয়ে টনি ডায়েস বলেন, আমাদের এই ভিডিওটি বাংলাদেশের সকল মানুষদের জন্য আমাদের ভালবাসা। সেই সাথে যারা এই যুদ্ধে জীবনের ঝুঁকি নিয়ে অন্যদের জন্য কাজ করছে। আমরা কাউকে হারাতে চাইনা। সৃষ্টিকর্তার সৃষ্টি এই সুদর পৃথিবীতে সবাইকে নিয়ে থাকতে চাই। চলে যাতে চাই স্বাভাবিক নিয়মে।

ভিডিও নির্মাণ করতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নব্বই দশকের জনপ্রিয় টিভি অভিনেতা টনি ডায়েস বলেন, সবাইকে অনেক ধন্যবাদ আমার ডাকে সাড়া দেয়ার জন্য। ভাল লেগেছে সবাই মিলে করতে পেরেছি বলে। বিশেষ ধন্যবাদ বন্ধু মুশফিকুর রাহমানকে, আমাকে খোঁচানোর জন্য। ধন্যবাদ সহস্র সুমনকে মন ভাল করা কবিতা লেখার জন্য। অনেক কৃতজ্ঞ মারভিন অধিকারীর প্রতি সহযোগীতার হাত বাড়িয়ে দেয়ার জন্য। চমৎকার সাউন্ড ট্র্যাক তৈরী করার জন্য।

Tags: আফরোজা বানুকরোনাডলি জহুরতমালিকা কর্মকারতানিয়া আহমেদমোনালিসারুমানালিড বিনোদনশামীম শাহেদশ্রাবন্তীহিল্লোল
Previous Post

বেওয়ারিশ কুকুর-বেড়ালের জন্য রান্না করা খাবারের ব্যবস্থা

Next Post

করোনাভাইরাস: কক্সবাজারে পিপিই সহায়তা দিলো ইউএনএইচসিআর

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: কক্সবাজারে পিপিই সহায়তা দিলো ইউএনএইচসিআর

চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত ছবি, বাংলা সংবাদ ও বিনোদন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঠবিড়ালী: হইচইয়ে দেশের প্রথম ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT